দুবরাজপুরে বুথে চললো গুলি সঙ্গে ইট-পাটকেল।

সকাল থেকেই রাজ্যের চতুর্থ দফার ভোটে বিভিন্ন অশান্তি উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বুথে গুলি চালনার খবর এই প্রথম। বীরভূমের দুবরাজপুরের পদুমায় বুথের ভেতরে গুলি চালালো কেন্দ্রীয় বাহিনী৷

সকাল থেকে দুবরাজপুরের পদুমায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে হলেও মোবাইল ফোন জমা নেওয়ার বিষয়টিকে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাঁধে গ্রামবাসীর৷ মোবাইল জমা রাখার সময় কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে তিনটি মোবাইল কোনো কারণে পরে গেলে তা নিয়ে গ্রামবাসীরা বচসা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ বাহিনী। তাতে বিক্ষোভকারীরা কিছুটা পিছু হটলেও পরে লোকবল আরও বাড়িয়ে সেই বুথে গ্রামবাসিরা চড়াও হয় বলে অভিযোগ।

বুথের ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা সেই ঘরের আসবারপত্র ভেঙে দেন সঙ্গে ছুঁড়তে থাকেন ইট-পাটকেলও। পরিস্থিতি সামাল দিতে শেষ অবধি বাধ্য হয়ে বুথের ভেতরই শূন্যে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। তাতে বিক্ষোভকারীরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে পরলে শেষে পুলিশ বাহিনী এসে ফের লাঠিচার্জ করে তাদের বুথ চত্বর থেকে বেড় করে দেন৷ এখনও দুবরাজপুরের পরিস্থিতি বেশ উত্তপ্তই রয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর