ভোট চলাকালীনই ঘুমের রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আজ রাজ্যের ৮ টি লোকসভা কেন্দ্রে চলছে চতুর্থ দফার ভোট। ভোটে চারিদিকে যখন অশান্তি, তখন নিরাপত্তার খাতির রাজ্যের মানুষ প্রতিটি বুথে চাইছেন কেন্দ্রীয় বাহিনী। পুলিশে আস্থা হারালেও কেন্দ্রীয় বাহিনীতে আস্থা রেখেছিলেন সাধারণ মানুষ৷ কিন্তু সেই আস্থার মূল্যই দিতে পারলেননা জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের ৮০ নম্বর বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷

সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল বর্ধমান পূর্ব লোকসভার জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের এই বুথটিতে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের উপর আস্থা রেখেই এদিন ভোট দিতে এসেছিলেন সেখানকার স্থানীয় মানুষ৷

 

যাদের উপর ভরসা করে আসা তাদেরই হঠাৎ-ই দুপুরের পর আর দেখা পাওয়া যাচ্ছিলনা বুথের আশেপাশে। চারিদিকে খোঁজাখুঁজির পর হঠাৎই দেখা যায় যে পাশের একটি স্কুল ঘরে দুপুরে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর অনেক ডাকাডাকিতে শেষ অবধি ঘুম ভাঙে তাদের৷

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এহেন দায়িত্বজ্ঞানহীনতা দেখে অবাক সেখানকার স্থানীয় সাধারণ ভোটাররা। তাদের বক্তব্য যে, যাদের উপর ভরসা করেই ভোট দিতে আসা তারাই যদি দায়িত্ব ভুলে এভাবে ঘুমিয়ে পরতে পারে তাহলে সাধারণ মানুষ আর আস্থা রাখবেন কাদের উপরে? দক্ষিণের চরম উত্তাপে ক্লান্ত হয়েই জওয়ানরা ভাত ঘুম দিয়েছিলেন বলে জানান সেই বুথের দায়িত্বে থাকা ভোট কর্মীরা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর