সারদা কান্ডে ফের সিবিআই তলব করলো রাজ্য পুলিশ অফিসারকে।

সারদা কান্ডের পর রাজ্য পুলিশের যে তদন্তকারী কমিটি গঠান করা হয়েছিল। তদন্তে তাদের ভূমিকা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে৷ তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে। এরপর বিষয়টিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হস্তক্ষেপ করলে তারা দফায় দফায় জেরা শুরু করে সারদার তদন্তকরী অফিসারদের৷

 

এই কান্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। তাকে সিবিআই আধিকারিকরা তলব করলেও তিনি হাজির হননি সিবিআই দপ্তরে। এরপরই বাকী সেই সারদা তদন্তকারী সিটের আরও অফিসারদের জেরা করা শুরু করে সিবিআই।

এবারে সিবিআই জেরা করলো সেই সিটের অন্যতম সদস্য দিলীপ হাজরাকে। সারদা কান্ডে আসলে কি হয়েছিলো? লাল ডায়েরি এবং পেন ড্রাইভ সম্বন্ধে তিনি কিছু জানেন কীনা তা নিয়েই প্রশ্ন পর্ব চলছে বলে খবর। এছাড়াও তদন্তের সময় উপরি মহল থেকে কীভবে তদন্ত করার নির্দেশ এসেছিল সেটিও সিবিআই আধিকারিকরা জানতে চাইতে পারেন বলে মনে করা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment