কিছুদিন আগেই ভেঙে পড়ে গার্ডেনরিচের এক বহুতল (building collapse)। সেই ঘটনার ক্ষত এখনও দগদগে কলকাতাবাসীর মনে। এবার ফের ভেঙে পড়ল আরও এক বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে মুচিপাড়ার রামকানাই অধিকারী লেনে। সেখানেই এক বাড়ি ভাঙার সময় পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে (building collapse)। গোটা এলাকার মানুষ তটস্থ হয়ে রয়েছেন এই ঘটনায়।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার মুচিপাড়া এলাকার রামকানাই অধিকারী লেনে এক পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই বাড়িটি প্রোমোটিংয়ের জন্য দেওয়া হয়েছে সম্প্রতি। প্রোমোটারের কর্মীরাই ওই বাড়ি ভাঙার কাজ করছিলেন। প্রায় ১ মাস ধরে চলছে এই ভাঙার কাজ। কিন্তু এদিন সকালে আমকাই প্রচণ্ড কাঁপুনি দিয়ে ভেঙে পড়ে (building collapse) পাশের বাড়ির কমন দেওয়াল। গোটা এলাকায় ধুলোয় ভরে যায়। ওই বাড়ির লোকজন ভয়ে বাইরে আসেন।
এক মহিলা জানান, ”আজ সকাল সাড়ে ন’টা নাগাদ একটা কাঁপুনি হয়। মনে হল যেন ভূমিকম্প হয়েছে। বাইরে এসে দেখি পুরো গলিজুড়ে ইট আর ইট। আমরা ভয়ে আছি। কয়েকদিন আগে সিলিং ভেঙে পড়ে গিয়েছিল আমার ঘরের। কেউ ছিল না বলে কিছু হয়নি”।
অন্য এক বাসিন্দা বলেন, “আমি তখন রান্না করছি। এত জোরে শব্দ হয়েছে ভয়ে নেমে এসেছি। নিচে নেমে এসে দেখি ধোঁয়ায় পুরো ধোঁয়া। বাড়ি ভাঙার (building collapse) সময় কোনও সুরক্ষা নেয়নি প্রোমোটার। কাউন্সিলরকেও বলেছিলাম। তিনিও প্রোমোটারকে বলেছিলেন। কিন্তু কোনও কথাই কানে তোলেনি। মুচিপাড়া থানায় জানিয়েছি”।
এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকার আসেন স্থানীয় কাউন্সিলর। তাঁর কথায়, এই বাড়ি ভাঙার কাজ যখন শুরু হয়েছিল, সেই সময় এলাকার বাসিন্দারা তাঁকে জানিয়েছিলেন বিষয়টি। প্রোমোটার যাতে তাদের জানিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু করেন, এমন জানান তারা। নাহলে আশেপাশের বাড়ির লোকজনের সমস্যা হবে। কিন্তু তা জানানো হয়নি আর তারপর এই বিপত্তি (building collapse)। কাউন্সিলর জানান, তিনি এলাকাবাসীদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন দ্রুত।
উল্লেখ্য, কলকাতা শহরে এই বাড়ি ভেঙে পড়ার (building collapse) ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন আগেই গার্ডেনরিচে এক বহুতল ভেঙে মৃত্যু হয় ১২ জনের। আবার সম্প্রতি দমদম ও পিকনিক গার্ডেনেও ঘটে এমন বাড়ি ভাঙার ঘটনা। আর এবার আজ মুচিপাড়ায় ঘটল সেই একই ঘটনা।





