গতকাল বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে নন্দীগ্রামে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটা বুঝতে পেরেই নাকি লড়ার জন্য দ্বিতীয় আসন খুঁজছেন তিনি l আজ প্রায় একই রকম কোথায় সোনা মোদীর সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র গলায়।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে তৃতীয় দফা নির্বাচনের আগে আজ কোচবিহারের শীতলকুচিতে জনসভা করছেন বিজেপির চাণক্য।
আরও পড়ুন – নন্দীগ্রামে ভোটের পরেই হবে হিংসাত্মক লড়াই, তড়িঘড়ি জেলাশাসককে চিঠি পাঠালেন এই নেতা!
সেই সভা থেকেই মমতাকে আক্রমণ করে অমিত শাহ্ বলেন, “ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির এখানে আছে। চিলা রায় এখানে মোঘলদের পা রাখতে দেয়নি। দিদি উত্তরবঙ্গের প্রতি সবসময় অন্যায় করেছেন। সেইজন্য দিদি আপনাদের ভয় পান। কাল প্রমাণ হয়ে গেছে নন্দীগ্রামে দিদি হারছেন। ওঁকে জিজ্ঞাসা করা হয়েছিল আর কোথা থেকে লড়বেন। উনি বলেছেন, উত্তর বাংলা ছাড়া অন্য যে কোনও জায়গা থেকে। একবার বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে সব হিংসা বন্ধ হয়ে যাবে।”
আরও পড়ুন – সুখবর, আজ থেকেই এতটা কমছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম!
প্রসঙ্গত, মোদীর নন্দীগ্রামে মমতার হেরে যাওয়া প্রসঙ্গে চুপ করে নেই তৃণমূলও।






