রাস্তার মাঝে মিঠাইয়ের সঙ্গে সিডের নতুন কাহিনী! আজকের এপিসোডে কী হবে?

অবশেষে মনে হচ্ছে দর্শকদের ইচ্ছা সত্যি হতে চলেছে। সিড ও মিঠাই ধীরে ধীরে একে অপরের কাছে আসছে। আজকের এপিসোডে দেখা যাবে সেরকমই ঘটনা।

মিঠাইয়ের সঙ্গে সিডের বিয়ে হয়ে গেলেও তাদের মধ্যে প্রেম কিন্তু ছিল না। এদিকে এই ধারাবাহিকের অনুরাগীরা মনেপ্রাণে চাইছিলেন যাতে মিঠাই এবং সিড দুজনে দুজনকে ভালোবেসে ফেলে। আজকের এপিসোডেদ মনে হচ্ছে তাদের সেই চাওয়াই সত্যি হবে।

আরও পড়ুন- ব্ল্যাক পোশাক পরে হাতে ‘ব্ল্যাক লেডি’, প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন শুভশ্রী

আজকে দেখা যাবে সিড মিঠাইয়ের হাত ধরে ফেলেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মিঠাই কে গাড়িতে ওঠার কথা বললেও মিঠাই রাজি না হওয়ায় সিড তার হাত ধরে টান দেয়। পরিস্থিতি এমন হয় যে মিঠাই যদি রাজি না হয় তাহলে সিড তাকে কোলে করে গাড়িতে তুলবে বলে দেয়।

আরও পড়ুন- ড্রাইভারের আসনে বসলেন অন্বেষা, পাশে বসল কে? গান চলল ‘এই পথ যদি না শেষ হয়’

তবে শুধু কি এই ঘটনা বাস্তবে ঘটবে নাকি এটাও স্বপ্নে? সেটা জানতে হলে আজ রাত আটটার সময় আপনাকে জি বাংলা দেখতেই হবে।

RELATED Articles