বেহাল অবস্থা রাজ্য বিজেপির, ভাঙন সামলাতে হিমশিম খেতে হচ্ছে, পরিস্থিতি সামলাতে বাংলায় তিনদিনের সফরে অমিত শাহ

বাংলায় সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাঝে তাঁর সফর বাতিল হয়ে গেলেও অবশেষে আগামী ৪ই মে পশ্চিমবঙ্গে পা রাখছেন তিনি। তিনদিনের সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রয়েছে ঢালাও কর্মসূচি।

সূত্রের খবর, কলকাতায় সাংগঠনিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও, উত্তরবঙ্গে মিছিল রয়েছে তাঁর। একুশের নির্বাচনের পর এই প্রথম পশ্চিমবঙ্গে পা রাখছেন শাহ। বিজেপি অন্দরের নানান বিষয়-সহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবটাই নজরে থাকবে তাঁর।

গত ১৬ই এপ্রিলই রাজ্যে সফরে আসার কথা ছিল অমিত শাহ্‌’র। সেই জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিল রাজ্য বিজেপি। সেই সময় বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল তাঁর। কিন্তু সেই সময় সংস্কারের জন্য বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর। এই কারণে সেই সময় সফর বাতিল হয়ে যায় তাঁর।

বলে রাখি, বর্তমানে বেহাল অবস্থা রাজ্য বিজেপির। একুশের নির্বাচনের আগে যে বিজেপিতে দলে দলে লোকজন যোগদান করেছিল, নির্বাচনের ফলাফল প্রকাশ হতে বিজেপির ভরাডুবির পরই সেই বিজেপি থেকেই আবার দলে দলে লোকজন চলে যেতে শুরু করেছে। অনেক তৃণমূলত্যাগীরাই যারা বিজেপিতে যোগ দিয়েছিল, তারা আবার ঘর ওয়াপসি করেছে।

বিধানসভা নির্বাচনে ২০০ আসন পাওয়ার স্বপ্ন দেখা বিজেপির অবস্থা এখন এই রাজ্যে বেশ শোচনীয়। রাজ্য বিজেপির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। রাজ্য বিজেপি শীর্ষ নেতাদের নিয়ে ক্ষোভ, অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপির নানান নেতারা।

এরইমধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বেশ উদ্বেগ রয়েছে। এঁকে তো বগটুই কাণ্ড, তারপর থেকে রাজ্যে একের পর এক খুন, ধ’র্ষ’ণ। সব মিলিয়ে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। প্রশ্ন উঠেছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির জন্য সংবিধানের ৩৫৫ ও ৩৬৫ ধারা কার্যকর করার দাবী তোলা হয়।

বগটুই কাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সমস্ত ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বিজেপির অন্তর্দ্বন্দ্ব ও রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগের এই আবহে স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় সফর যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও অন্যান্য খবর