দুর্নীতি ও তৃণমূল, এই দুটি শব্দ বিগত বছর ধরে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাটমানি থেকে তোলাবাজি সবেতেই ১ নং স্থান দখল করেছে। তবে এই নয় বছরে তাদের সেই দুর্নীতির প্রত্যক্ষ প্রমাণ সেরকম ভাবে জনগণের সামনে কেউ আনতে পারেনি তার একটাই কারণ যারাই উপযুক্ত প্রমান নিয়ে হুইসেলব্লোয়ারের কাজ করতে গেছে তাদের কেই দমিয়ে দিয়েছে ঘাসফুল শিবির। তবে এবার বিরোধী শিবির অর্থাৎ বিজেপি তৃণমূলের দুর্নীতি বন্ধ করতে অত্যন্ত সাহসী পদক্ষেপ নিতে শুরু করেছে।
তারই অন্যতম অঙ্গ টিএম ছি ছি! বঙ্গ বিজেপির তরফ থেকে কিছুক্ষণ আগেই তাদের ফেসবুক পেজে একটি ভিডিও টিজার পোস্ট করা হয়েছে যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে আজ ২রা জানুয়ারি রাত ন’টায় তৃণমূলের পর্দা ফাঁস হতে চলেছে। তাই রাজ্য বিজেপির তরফে BJP West Bengal ফেসবুক পেজে চোখ রাখতে বলা হয়েছে যেখানে আজ রাত ৯টায় তারা তৃণমূলের এতদিনের দুর্নীতি পেশ করতে চলেছে। এই ভিডিওটিতে যে ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে একথা বলাই বাহুল্য।
দেখে নিন সেই আকর্ষণীয় টিজার…





