বেশ কিছু বছর জামিনে মুক্ত থাকার পর অবশেষে গরাদের পিছনে ঠাঁই তার। গ্রেফতার হলেন ২০০৮ সালে ২৬শে আগস্ট মুম্বই সন্ত্রাসবাদী হামলা অন্যতম মূল চক্রী জাকিউর রহমান লকভি। সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদতের জন্য আজ শনিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সন্ত্রাসবাদ দমন শাখা গ্রেফতার করল তাকে।
২০০৬ সালের মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এখনও গা শিউড়ে উঠে দেশবাসীর। সেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী হাফিজ মহম্মদ সঈদের দলের অন্যতম প্রধান হলেন লকভি। পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈবা বাহিনীর অপারেশন সংক্রান্ত কমান্ডার লকভি ২০১৫ সাল থেকে জামিনে মুক্ত ছিলেন।
এই বিষয়ে সন্ত্রাসবাদ দমন শাখার তরফ থেকে একটি বিবৃতি জারি কতে জানানো হয় যে, পঞ্জাবে গোয়েন্দা সূত্র মারফর খোঁজ মেলে লকভির। জানতে পারা যায় যে সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার চক্রে যুক্ত সে। এরপরই গ্রেফতার করা হয় নিষিদ্ধ সংগঠনের লস্করের নেতাকে। জানা গিয়েছে, জঙ্গি কার্যকলাপে আর্থিক মদতের মামলায় গ্রেফতার হওয়ার ৬১ বছরের লকভিকে লাহোরের জেলে রাখা হয়েছে।
সন্ত্রাস দমন শাখার মতে, নিষিদ্ধ সংগঠন লস্করের সদস্য হওয়ার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের কালো তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যেও একজন লকভি। জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্যের জন্য একটি ডিসপেনসারি চালাত লকভি। সেখান থেকে পাওয়া টাকা সন্ত্রাসের কাজে ঢালত সে। এই টাকা নিজের ব্যক্তিগত কাজেও লাগিয়েছে লকভি, এমনই খবর মিলেছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাস হামলার জন্য আরব সাগর পেরিয়ে লস্করের পাঠানো ১০ জনের যোগী বাহিনী মুম্বইয়ে ঢোকে। ২৬শে আগস্ট সন্ধ্যায় মুম্বইয়ের একাধিক জায়গায় হামলা চালায় সন্ত্রাস বাহিনী। এই সন্ত্রাস হামলায় প্রাণ হারায় প্রায় ১৫০-এর বেশি মানুষ। জখম হন একাধিক। এই হামলায় যুক্ত ১০ জনের মধ্যে ৯ সন্ত্রাসবাদী নিহথয়। জীবিত ধরা পড়ে একজনই, আজমল কসাভ। বিচারে তাকে দোষী সাব্যস্ত করে এই দেশেই ফাঁসি দেওয়া হয় তাকে।





