Case filed for Hawker Eviction at Calcutta High Court: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই যেন হকার উচ্ছেদের বিষয়ে অতি সক্রিয়তা পালন করছে পুলিশ। রাজ্যের নানান প্রান্তে রাস্তার ধারের ঝুপড়ি, হোটেল ভেঙে দেওয়া হচ্ছে। এবার এই প্রক্রিয়া রোখার জন্য মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Case filed for Hawker Eviction at Calcutta High Court)। মামলাকারীর দাবী, হকার উচ্ছেদের নামে রীতিমতো অত্যাচার করছে পুলিশ।
প্রসঙ্গত, গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভাগুলিকে নিয়ে বৈঠক করে বিশেষ বার্তা দেন। রাস্তার ধারে জমি দখল করে হকারদের দৌরাত্ম্য নিয়ে বেশ ক্ষোভ জারি করেন তিনি। টাকা নিয়ে লোক বসানো হচ্ছে, এমন মন্তব্যও করেন। আর এরপরই অ্যাকশনে নেমে পড়ে পৌরসভা-পুলিশ। ভেঙে দিচ্ছে নানান ঝুপড়ি, হোটেল। কান্নায় ভেঙে পড়েছেন হকাররা। মারধরও করা হচ্ছে হকারদের, এমনটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে (Case filed for Hawker Eviction at Calcutta High Court)।
এবার এই ঘটনার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা হল মামলা। মামলাকারীর আইনজীবীর দাবী, আইনি পদ্ধতি মেনে হকার উচ্ছেদ করা হচ্ছে না। এতে নাগরিক আইনকে লঙ্ঘন করা হচ্ছে। পুলিশের এই বর্বরতা যাতে বন্ধ হয়, তেমনই আবেদন জানানো হয় আদালতে (Case filed for Hawker Eviction at Calcutta High Court)। মামলাকারীর অভিযোগ, পুলিশ যেভাবে হকারদের উপর ঝাঁপিয়ে পড়ছে, তাদের মারধর করছে, তাতে বৈধ-অবৈধের ফারাক বোঝা যাচ্ছে না।
এদিন এই বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, এটা কোনও নির্দিষ্ট একটা জায়গার ঘটনা নয়। তাই এক্ষেত্রে জনস্বার্থ মামলা দায়ের করা উচিত (Case filed for Hawker Eviction at Calcutta High Court)। মামলা করতে হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করার পরামর্শ দিলেন এদিন বিচারপতি সিনহা।
এদিকে এই হকার উচ্ছেদ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এন্টালি, ডায়মন্ড হারবার, খিদিরপুর, রাজাবাজার, মেটিয়াবুরুজ, পার্কসার্কাসে তৃণমূলই রোহিঙ্গাদের ফুটপাত দখল করে বসিয়েছে। কিন্তু সেই সব জায়গা নিয়ে কোনও পদক্ষেপ করছে না পুলিশ, এমনটাই অভিযোগ তাঁর (Case filed for Hawker Eviction at Calcutta High Court)।
আবার, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, হকারদের কাছ থেকে টাকা তোলার ধান্দা করছে তৃণমূল। যে জায়গায় এখন উচ্ছেদ হচ্ছে, তিনমাসের মধ্যেই ফের সেই জায়গায় নতুন হকাররা বসবেন। সবটাই আসলে নাটক, এমনটাই দাবী আইএসএফ নেতার।





