ফের ঝাঁপ বন্ধ জি বাংলার আরও এক ধারাবাহিকের, আচমকাই হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং

আজ শেষ দিনের শুটিং হচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় এই ধারাবাহিকের। ‌ চলতি মাসেই শেষ হয়েছে জি বাংলার চারটে ধারাবাহিক। অষ্টমী, আলোর কোলে, কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শুটিং শেষ হয়েছে গত সপ্তাহেই। আর এবার হচ্ছে যোগমায়া ধারাবাহিকের শেষ দিনের শুটিং। কদিন আগেই যোগমায়া ধারাবাহিককে সন্ধে ছটার স্লট থেকে সাড়ে দশটার স্লটে পাঠানো হয়েছিল। রাতের স্লটে প্রথম সপ্তাহে স্লট লিড করলেও পরের সপ্তাহেই স্লট হারা হয়। আর তাই চ্যানেল (Zee Bangla) শেষ করে দিচ্ছে ধারাবাহিকটি।

গত সপ্তাহে একসাথে একটা নয় দুটো নয় বন্ধ হয়েছে তিনটি ধারাবাহিক। জি বাংলা চ্যানেলের তিনটি ধারাবাহিক বন্ধ হচ্ছে। আগেই জানা গেছিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ বন্ধ হতে চলেছে। এরপর জানা গেল ‘আলোর কোলে’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকও শেষ হতে চলেছে। এবার শেষ দিনের শুটিং করলো যোগমায়া ধারাবাহিকটি।

জি বাংলা চ্যানেলের (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকটি অর্ক গঙ্গোপাধ্যায়ের অর্গ্যানিক প্রোডাকশন হাউসের। একই প্রযোজনা সংস্থার দুটি মেগা ধারাবাহিক একসাথে বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন যে চ্যানেলের সঙ্গে কোন সমস্যা হয়েছে সংস্থার। যদিও জানা যাচ্ছে একদমই কোন ঝামেলার জন্য বন্ধ হচ্ছে না ধারাবাহিক। টিআরপি তালিকায় এই দুই ধারাবাহিকের বেহাল দশার কারণেই বন্ধ হচ্ছে। প্রথমে কার কাছে কই মনের কথা দর্শকদের মনে জায়গা করে নিলেও ক্রমশ তা টিআরপি রেট দখল করে রাখতে পারেনি। আগেই জানা গেছিল নতুন ধারাবাহিক আসলেই কোপ পড়বে যোগমায়া ধারাবাহিকে।

জি বাংলায় (Zee Bangla) কদিন আগেই ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক‌ পুবের ময়নার। এই ধারাবাহিকের হাত ধরেই দিচ্ছেন গৌরব রায় চৌধুরী। এবার এই ধারাবাহিকে তার সঙ্গে দেখা যাবে ঐশানী দে-কে। প্রযোজকের মনোযোগ এখন ‘পুবের ময়না’ ধারাবাহিককে ঘিরে। গৌরব-ঐশানীর নতুন মেগার প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। পূর্ব ও পশ্চিমবঙ্গের সংস্কৃতির মেলবন্ধন উঠে আসবে এই ধারাবাহিকে। পাশাপাশি জি বাংলা চ্যানেলের নতুন ধারাবাহিক জায়গা করে নিতে পারে। ২৪ জুন বিকেল ৬টা থেকে সম্প্রচার হচ্ছে পুবের ময়না ধারাবাহিকটি।

২৪ জুন থেকে জি বাংলা (Zee Bangla) দুটি ধারাবাহিকের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকটি হবে ৯টা থেকে ৯টা ৪৫ । মিঠিঝোরা ধারাবাহিক হবে ৯টা ৪৫ থেকে সাড়ে ১০। অর্থাৎ এই দুটি ধারাবাহিক ৪৫ মিনিট করে গোটা দেড় ঘন্টা হবে। মনে করা হয়েছিল, নতুন ধারাবাহিক আসছে আরো কিছুটা সময় লাগবে তাই এই সময় বদলে ভাবনা নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে চ্যানেল কর্তৃপক্ষ যোগমায়া ধারাবাহিক বন্ধ করতে এই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

RELATED Articles