জন্মদাত্রী মা যে এমন হতে পারে, তা কল্পনারও অতীত। মায়ের প্রেমিক দীর্ঘ পাঁচ বছর ধরে ধ’র্ষ’ণ করেছে তাঁকে। এমনই অভিযোগ আনলেন এক কলেজ ছাত্রী। এবার মহিলা থানায় এই নিয়ে অভিযোগ জানান তিনি। এই ঘটনায় এফআইআর দায়ের করে মামলা শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতার মা ও অভিযুক্ত প্রেমিক পলাতক। তাদের খোঁজ করছে পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে। জানা গিয়েছে, ছোটবেলায় তাঁর বাবা ও মা আলাদা হয়ে যান। একমাত্র ভাই ও মায়ের সঙ্গে থাকেন ওই কলেজ ছাত্রী। ছাত্রীর অভিযোগ, তিনি যখন নবম শ্রেণিতে পড়তেন, তখন থেকেই তাঁর মায়ের প্রেমিক ধ’র্ষ’ণ করে।
জানা গিয়েছে, ওই নির্যাতিতার মায়ের ‘গুণধর’ বয়ফ্রেন্ডের নাম রবি ঘোষ। তিনি শহরের বেলতলা এলাকার বাসিন্দা। ম্যাকউইলিয়াম হাইস্কুলের উল্টোদিকে ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন অভিযুক্ত রবি ঘোষ। রবি বিবাহিত ও তিন সন্তানের বাবা। নির্যাতিতার মায়ের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।
নির্যাতিতা জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে তাঁকে ধ’র্ষ’ণ করছে তাঁর মায়ের প্রেমিক আর তাতে সায় রয়েছে তাঁর মায়েরও। তিনি জানান, কখনও কখনও মা-ই নাকি তার প্রেমিকের সঙ্গে যৌ’ন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করত তাঁকে। সম্প্রতি আবার গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে তাঁর মায়ের প্রেমিক, এও জানিয়েছেন ওই নির্যাতিতা। নির্যাতিতার পাশে দাঁড়ান তাঁর বান্ধবীরা। এই নিয়ে আলিপুরদুয়ার মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।
কী জানিয়েছেন নির্যাতিতা?
নির্যাতিতা জানিয়েছেন, “মা আমাকে তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত। কখনো কখনো মা আবার বাধাও দিত। কিন্তু মার বয়ফ্রেন্ড রবি ঘোষ নাছোড় ছিল। আমার শৈশব শেষ করে দিয়েছে ও। আমার বান্ধবীরা আমার পাশে দাঁড়ানোয় আমি সাহস করে থানায় অভিযোগ জানালাম। আমি রবি ঘোষের কড়া শাস্তি চাই”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!