মেট্রোতে নানান সময়ই নানান ধরণের ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হয়। কখনও কোনও ঝামেলার ভিডিও তো কখনও আবার কোনও যুগলের নানান কীর্তিকলাপের ভিডিও। এবার কলকাতা মেট্রোতে ঘটল এক ঘটনা। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু তুমুল বিতর্ক।
যে রাজ্যের নামেই বঙ্গ কথাটি রয়েছে, সেই রাজ্যে থেকেই নাকি বাংলা ভাষায় কথা বলা দোষের। পশ্চিমবঙ্গে থেকে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দেগে দেওয়া হবে? অন্তত মেট্রোর এই ঘটনায় তো তেমনটাই ইঙ্গিত মিলছে। ভারতে থাকতে গেলে হিন্দি ভাষা জানতেই হবে বলে দাবী এক তরুণীর। আর সেই কারণে সহযাত্রীকে হ্যাঁটা করতে বিন্দুমাত্র বাঁধল না তাঁর।
কী ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, কলকাতা মেট্রোর মধ্যে বাংলায় কিছু বলছিলেন এক মহিলা। সেই উত্তরে এক তরুণী বলে ওঠেন, “আপনি বাংলাদেশে নেই। ভারতে আছেন। পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। আপনার হিন্দিতে কথা বলা উচিত। আপনি এদেশে থাকেন, ভারতে থাকেন। বাংলা জানেন আর হিন্দি জানেন না”?
সেকথার উত্তরে মহিলা যাত্রীটি বলেন, “আমি পশ্চিমবঙ্গে থাকি। এটা আমার জন্মভূমি, আপনার নয়। বাংলায় কথা বলার জন্য আপনি আমারই রাজ্যে দাঁড়িয়ে আমাকে অপমান করতে পারেন না”। এর পাল্টা দাবী হিসেবে তরুণী বলেন, “মেট্রোটা আপনার নয়। পশ্চিমবঙ্গও আপনার নয়”।
অপর মহিলা ফের বলেন, “পশ্চিমবঙ্গ তো আমারই, মেট্রোটাও আমার। বাংলার করদাতাদের টাকায় এই মেট্রো হয়েছে। আপনার জন্মস্থানের কারও টাকায় হয়নি”। যখন এই তর্ক চলছে তখন মেট্রোর বাকি যাত্রীরা তরুণীর মন্তব্যে ফের বিরক্ত হন। বাংলাদেশ নিয়ে কেন মন্তব্য করলেন ওই তরুণী, তা নিয়ে ক্ষোভও জারি করেন যাত্রীরা। এই ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে।
Again a Hindian attack on a Bengali. This Hindian lady racially abusing her as ‘Bangladeshi’. The same propaganda that living in India you have to speak in Hindi or get branded as ‘anti-national’. It’s time one should make a law against Hindi imposition in non-Hindi states. pic.twitter.com/MCCUekuOfP
— Bengali Nationalist (@MoinakBanerjee5) November 19, 2024
আরও পড়ুনঃ ‘২০২৬ সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’, উপনির্বাচনে গেরুয়া শিবির ধূলিসাৎ হওয়ার পরও আত্মবিশ্বাসী সুকান্ত
এই ভিডিওতেও তরুণী যাত্রীর প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কমেন্ট করে লিখেছেন, “মাত্র ৪৪ শতাংশ মানুষ দেশের হিন্দি বলেন। কী করে কেউ ভেবে নেয়, সকলে সেই ভাষাতেই কথা বলবে। খুবই নিম্ন মানসিকতা। অসম আমার জন্মভূমি। সেখানে আমি কখনওই হিন্দিতে কথা বলি না”। আবার কেউ লেখেন, “মূর্খরাই শুধু মনে করেন, হিন্দি জাতীয় ভাষা। ভারতীয় হিসেবে দেশের সব ভাষাকেই সম্মান জানানো উচিত”।






