করোনাভাইরাসের ওপর নাম তো কমিউনিস্ট ভাইরাস! চীনা ভাইরাস‌ও বলতে পারেন! উবাচ দিলীপের।

চীন থেকে ছড়িয়েছে বলে নোভেল করোনা ভাইরাসকে লোকে কমিউনিস্ট ভাইরাস‌ও বলছে! মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নেপাল ইস‍্যুতে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিনি।

এদিন দিলীপবাবু নিজের বক্তব‍্যে বলেন, ‘নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক নয়, পৌরাণিক। চীন কেন পৃথিবীর কোনও শক্তি তাতে ফাটল ধরাতে পারবে না। কয়েক বছর আগে সেখানে কমিউনিস্ট শাসন হয়। সংবিধান বদলে হিন্দু রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্র করা হয়। চীনের যে সাম্রাজ্যবাদী মানসিকতা সেজন্য সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। ভারতের সেনা সদা সজাগ-সতর্ক রয়েছে। যোগ্য জবাব‌ও তাঁরা দিয়েছেন। তাঁরা যদি অস্ত্রের দ্বারা জবাব চান সেটাও আমরা দেব। তবে ভারত শান্তি চায়। পড়শিদের সঙ্গে সুসম্পর্ক চায়।’

রাজ‍্য বিজেপি প্রধানের আরও দাবি, ‘নেপালে ভারতবর্ষের যে প্রভাব তা নষ্ট করার জন্য একটা চক্রান্ত চলছে। এটার পিছনে চীনের হাত রয়েছে। করোনাভাইরাস নিয়ে চীনের যে রাজনীতি সারা বিশ্বে তা আলোচিত হয়েছে। করোনাভাইরাসকে অনেকে চীনা ভাইরাস বলেছেন। কমিউনিস্ট ভাইরাসও বলা হচ্ছে।’

RELATED Articles

Leave a Comment