বঙ্গে ভোটরঙ্গেই চোখ রাঙাচ্ছে করোনা, দৈনিক আক্রান্ত ছাড়াল দুই হাজার!

মঙ্গলবার মিটল তৃতীয় দফায় ভোট, কিন্তু বেড়ে গেল করোনার ঘোঁট।স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে কোভিড আক্রান্ত ২ হাজার ৫৮ জন। তবুও থামছে না মিটিং, মিছিল,সমাবেশ। মাস্ক ছাড়াই জমায়েত করছে মানুষ। আর তার জন্যই রাজ্যের মোট সংক্রমিতের সংখ্যা এখন বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪ জন।

স্বাস্থ্য ভবন এর রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় সবথেকে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন কলকাতায়। এরপরেই আক্রান্ত হয়েছেন ৫৮২ জন। উত্তর ২৪ পরগনায় ৪৭২ জন আক্রান্ত হয়েছেন একদিনে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও বীরভূমেও ছড়াচ্ছে সংক্রমণ।

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে কাজ, একসঙ্গে ৮ রিটার্নিং অফিসারকে এক ধাপে বদলি করল নির্বাচন কমিশন!

বর্তমানে বাংলায় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৫ জন। যা সোমবারের তুলনায় ১ হাজার ৩২৯ জন বেশি। তবে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.১২ শতাংশ।

আরও পড়ুনঃ আরামবাগে আক্রান্ত সুজাতা, কী প্রতিক্রিয়া দিলেন সৌমিত্র খাঁ

তবে রাজ্যে বেড়েছে মৃত্যুও। সরকারি রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিন জন কলকাতার বাসিন্দা। বাকিরা হুগলি, উত্তর ২৪ পরগনা, মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা।

সবমিলিয়ে এখনই যদি সাবধান না হয় সাধারণ মানুষ তাহলে আগের বছরের থেকে বড় বিপদ ঘনিয়ে আসছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

RELATED Articles