সুচিত্রা সেনের সঙ্গে রাইমা সেনের অপ্রকাশিত ছবি এল সামনে, মহানায়িকার জন্মদিনে স্মৃতিচারণা নাতনি’র

মহানায়িকার ৯০তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানালেন নাতনি রাইমা সেন। প্রকাশ্যে নিয়ে এলেন দিদা সুচিত্রা সেনের সঙ্গে তার একটি অদেখা ছবি যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়।

তবে সব থেকে অভিনব স্মরণ করেছেন মহানায়িকার বড় নাতনি অভিনেত্রী রাইমা সেন। তিনি সুচিত্রা সেনের সঙ্গে নিজের ছোটবেলার একটি অদেখা ছবি সামনে এনেছেন। দিদা সুচিত্রা সেনকে তিনি আম্মা বলে ডাকতেন। সেই আম্মার জন্মদিনে তার এই পোস্ট মানুষের মধ্যে এক অন্যরকম অনুভূতি দিয়েছে।

আরও পড়ুনঃ কেমিস্ট্রি জমে ক্ষীর বিক্রম-ঐন্দ্রিলার? নিজের মুখেই স্বীকার করলেন নায়িকা!

রাইমা যে ছবিটি পোস্ট করেছেন সেটি সাদাকালো একটি ছবি যেখানে সুচিত্রা সেনকে হাসিমুখে রাইমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। মহানায়িকার এরকম মেক-আপহীন চেহারা সাধারণত এর আগে দেখা যায়নি। এই প্রাণবন্ত ছবিটিকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল।

আপনিও দেখে নিন রাইমার এই ভাইরাল পোস্ট…

 

View this post on Instagram

 

A post shared by Raima Sen (@raimasen)

RELATED Articles