শিলিগুড়ির মানুষ লোকসভা ও বিধানসভার ভোটে বুঝিয়ে দিয়েছে যে বিজেপিই চায় তারা। তাই শিলিগুড়িতে পুরভোট নিয়ে বেশ আশাবাদী বিজেপি। আজ, রবিবার শিলিগুড়িতে ভোটপ্রচারে বেরিয়ে এমনটাই বললেন বিজেপি সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন শহরের নানান ওয়ার্ডে প্রচার করেন তিনি। তাঁকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আজ, রবিবার সকালে শিলিগুড়ি পৌরসভার ৪০ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিলীপ রায়ের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ। রীতিমত ঢাক ঢোল বাজিয়ে বেলুন সাজিয়ে মিছিল হয় এদিন। ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি।
এদিন দিলীপবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পুরবোর্ড দখল করার জন্য আমরা লড়ছি। এখানকার মানুষ লোকসভা ও বিধানসভায় বুঝিয়ে দিয়েছেন, বিজেপি চাই। সাধারণ মানুষ সব দলকে দেখে ফেলেছেন। তাঁরা হতাশ হয়েছেন। একমাত্র বিজেপির প্রতি আশা রয়েছে। তাই তাঁরা বিজেপিকেই জেতাবেন”।
রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল অরায় গোটা পশ্চিমবঙ্গ দখল করে নিলেও শিলিগুড়ি পুরনিগম এখনও নিজেদের দখলে আনতে পারে নি। ২০১১ সালের সেখানে বিধানসভা নির্বাচনেও জিততে পারে নি তারা। এবারের পুরভোটে তাও বিজেপির কাছে প্রেস্টিজের লড়াই রয়েছে ঘাসফুল শিবিরের। তবে বিধানসভার ধারা যদি বজায় থেকে থাকে।, তাহলে তৃণমূলের জন্য লড়াই কঠিনই হবে।





