‘মমতাকে রক্ষা করাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল, সেই কারণেই তো…’, আর জি কর কাণ্ডের আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

আর জি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে উত্তাল বাংলা। ঘটনার প্রায় ৩ মাস পেরিয়ে গিয়েছে বটে কিন্ততু আন্দোলনের ঝাঁঝ কমে নি। এখনও দিকে দিকে চলছে ন্যায় বিচারের দাবী। এরই মধ্যে এবার এই আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। ফলে সমস্ত দলই এই মুহূর্তে প্রচারে ব্যস্ত। প্রচারের জন্যই আজ, বুধবার সকালে কোচবিহার যান দিলীপ ঘোষ। সেখান থেকেই শাসক দলকে নানা ইস্যু নিয়ে কটাক্ষ করেন তিনি। কথায় কথায় উঠে আসে আর জি কর প্রসঙ্গও। সেই সময়ই এক বিস্ফোরক দাবী করেন তিনি।

এদিন দিলীপ ঘোষ দাবী করেন, জুনিয়র চিকিৎসকরা একটা চিন্তাভাবনা থেকেই আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের আন্দোলন অন্যদিকে মোড় নেয়। পিছন থেকে কেউ বা কারা এই আন্দোলনকে পরিচালনা করেছে বলে দাবী বিজেপি নেতার।

শুধু তাই-ই নয়, দিলীপ ঘোষের কথায়, এই আন্দোলনকে চালনা করার মূল উদ্দেশ্যই ছিল মুখ্যমন্ত্রীকে রক্ষা করা। সেই কারণেই এত বড় আন্দোলনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও স্লোগান তোলা হয়নি বলে দাবী দিলীপের। তাঁর কথায়, জুনিয়র চিকিৎসকরা এই গোটা বিষয়টি আদতে বুঝতেও পারেন নি। দিলীপের কথায়, “আন্দোলন অন্ধকারে”।

আরও পড়ুনঃ ‘ট্যাব চাই নাহলে রাস্তা ছাড়ছি না…’, সরকারের দেওয়া ট্যাবের টাকা দিচ্ছে না স্কুল, অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

প্রসঙ্গত, শাসক দলের তরফে বারবার দাবী করা হয়েছে, জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের নেপথ্যে রয়েছে বাম-বিজেপি। এমনকি, লিবারেশনের প্রচ্ছন্ন মদতের ইঙ্গিতও মিলেছে। তাহলে এমন পরিস্থিতিতে কী বামেদেরই একহাত নিলেন দিলীপ, উঠছে প্রশ্ন। যদিও দিলীপ ঘোষ সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখার কথা বলেছেন। বলে রাখি, আজই সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে।

আরও অন্যান্য খবর