ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লাগাতার ধর্ষণ রোগীকে, মহিলার আপত্তিকর ছবি তুলে মুখ বন্ধ রাখার হুমকি, কাঠগড়ায় চিকিৎসক

চিকিৎসকের কাছে গিয়েছিলেন নিজের রোগ সারাতে। আর তা করতে গিয়ে যে নিজের এত বড় এক সর্বনাশ হয়ে যাবে, তা কখনও হয়ত স্বপ্নেও কল্পনা করেন নি মহিলা। যার কাছে রোগের চিকিৎরসা করাতে গেলেন, তাঁর কাছেই ধর্ষণের শিকার রোগী। চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন মহিলা।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাসনাবাদে। জানা গিয়েছে, শরীরে দুর্বলতার কারণে হাসনাবাদের বরুণহাটে এক স্থানীয় চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওই এক গৃহবধূ। তাঁর কথায়, চিকিৎসার আগেই ওই চিকিৎসক বেশ একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করেন। নানান বিষয়ে কথা হলে কিছু পারিবারিক কথাও বেরিয়ে আসে। জানতে পারেন ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন।

গৃহবধূর অভিযোগ, এরপরই চিকিৎসার নামে তাঁকে একটি ইঞ্জেকশন দেন ওই চিকিৎসক। এর জেরে তিনি অজ্ঞান হয়ে যান। সেই সময় গৃহবধূকে ধর্ষণ করেন চিকিৎসক, এমনটাই অভিযোগ। এমনকি, সেই সময় মহিলার কিছু আপত্তিকর ছবিও তুলে রাখেন ওই চিকিৎসক। তাঁর জ্ঞান ফিরলে তাঁকে ভয় দেখানো হয় যে কাউকে এই বিষয়ে বল্লেও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবেন তিনি।

এখানেই শেষ নয়, গৃহবধূর অভিযোগ, এরপর থেকে ওই ছবি দেখিয়েই তাঁর উপর চাপ বাড়াতে থাকেন চিকিৎসক। ভয় দেখিয়ে তাঁর বাড়িতেও চলে আসতেন তিনি। ছবির ভয় দেখিয়ে একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করেছেন ওই চিকিৎসক, এমনটাই অভিযোগ। এমনকি, মহিলার থেকে চার লক্ষ টাকাও হাতিয়েছেন অভিযুক্ত।

তবে দিনের পর দিন এমন অত্যাচার সহ্য করতে পারছিলেন না ওই গৃহবধূ। স্বামী বাড়ি এলে তাঁকে সব কথা জানান তিনি। এরপরই হাসনাবাদ থানায় চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে গতকাল, সোমবার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত চিকিৎসককে। জেরা করা হয় তাকে। জানা গিয়েছে, ওই মহিলার গোপন জবানবন্দি নেবে পুলিশ।      

আরও পড়ুনঃ ‘ধান্দাবাজ, গদ্দার সব…’, হারের ক্ষত এখনও দগদগে, হেরে যাওয়ার জন্য নিজের দলকেই দায়ী করলেন সুজাতা, উপনির্বাচনের আগে বিস্ফোরক তৃণমূল নেত্রী

নির্যাতিতার স্বামী জানান, “আজ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং ওই মহিলার গোপন জবানবন্দী নেওয়া হবে। আমার স্ত্রী চিকিৎসার জন্য গিয়েছিল। সেই সময় ইঞ্জেকশন দেয়। তারপর জ্ঞান হারান। আর তারপর এই কাজ”।

RELATED Articles