কোনও দুর্গাপুজো মণ্ডপে আর জি কর ঘটনা নিয়ে থিম করা যাবে না, পুজো কমিটিগুলোকে কড়া নির্দেশ পুলিশের, কেন এমন নিষেধাজ্ঞা?!

আর জি কর কাণ্ড (R G Kar Issue) নিয়ে রাজ্য রাজনীতি পুরো উত্তাল হয়ে আছে। অনেক দুর্গাপুজোর ক্লাব (Durga Puja club) এই পরিস্থিতিতে সরকারের পুজো বাবদ দেওয়া ভাতা নেবে না বলে জানিয়েছেন। কেউ আবার বলেছেন, তারা সেই টাকা নিয়ে পাড়ার মেয়েদের ক্যারাটে শেখাবেন। আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই ছাত্র যুব সমাজ নবান্ন অভিযান করেছিল এবং বিরোধী পক্ষ বন্ধ ডেকেছিল। এই অবস্থায় দুর্গা পুজোর থিম (Durga Puja theme) নিয়ে এবার সতর্কবার্তা জারি করল রাজ্য পুলিশ (West Bengal police)

রাজ্য থেকে দেশের প্রত্যেকটা মানুষ যেখানে আরজিকর নিয়ে ক্ষোভে ফুটছেন, সেখানে দুর্গাপুজোর থিমের মধ্যেও যে আর জি করের থিম ফুটে উঠবে এই ব্যাপারটা বুঝতেই পারছিলেন পুলিশ অধিকর্তারা। তাই আর জি কর কাণ্ডের বিচারের সাথে যাতে দুর্গা পুজোর থিম যুক্ত না হয় সেই নিয়ে আগে থেকেই তৎপর হয়ে উঠেছেন পুলিশ। একাধিক থানা দুর্গা পুজোর কমিটি গুলোকে তাদের নির্ধারিত থিম আগাম জানানোর নির্দেশ দিয়েছে।

পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে, দুর্গাপুজোর থিম ও ভাবনা আগে থেকে পুলিশকে জানাতে হবে, সে ক্ষেত্রে যদি থেমে কোন রকম আপত্তি থাকে পুলিশ কর্তৃপক্ষের, তাহলে তারা থিমের বিষয় পরিবর্তন করতে পারে বলেও জানিয়েছেন। তবে কোন ধরনের থিম আপত্তিকর সেই বিষয় স্পষ্ট করে বলে দেওয়া হয়নি। তবে কিছু কিছু থানা আবার স্পষ্ট করে বলে দিয়েছে কোন বিষয়ে রাখা যাবে না পুজোর থিমে।

নিউটাউনের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা যেমন পুজোর কমিটিগুলোকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, পুজোতে আরজিকরের ঘটনা সংক্রান্ত কোনো বিষয় রাখা যাবে না। থিম থেকে শুরু করে কোনরকম ব্যানার, পোস্টার, হোর্ডিং লাগানো যাবে না। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুর্গা পুজোয় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পুজো উদ্যোক্তারা অভিযোগ করছেন যে, পুলিশ নাকি আর জি করের ঘটনা নিয়ে থিম করা বা ব্যানার দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে। এই ঘটনায় পুজো কমিটিগুলো স্বাভাবিকভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলার পুলিশকর্তারা বলেছেন যে, নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে। পুজোতে কোনভাবেই যাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণেই এমন ভাবে নজর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মৃত্যুর সময় নিয়ে বড় অসঙ্গতি, মিল নেই তরুণী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্তের রিপোর্টের মৃত্যুর সময়ের মধ্যে, কী ঘটেছিল সেই রাতে?

উল্লেখ্য , বারাসত কলোনি মোড় অ্যাসোসিয়েশন, হুগলির উত্তরপাড়ার পরে কোন্নগর মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের পুজো অনুদান বাবদ দেওয়া ভাতা নিতে অস্বীকার করেছেন।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles