লকডাউন উঠতেই ঘোষণা হয়েছে বিজেপির নতুন রাজ্য কমিটির। প্রাক্তন তৃনমূল তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠ অনেককেই স্থান দেওয়া হয়েছে সেই তালিকায়। তবে লকডাউন পর্বে যে রাজনৈতিক কর্মকাণ্ড থেমে ছিল তা নয়। জেলা স্তরে দলবদল চলছিল পুরোদমেই। কোথাও তৃণমূল থেকে বিজেপিতে, তো অন্য জায়গায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান চলেছেই। সব থেকে উল্লেখযোগ্য তৃণমূলের এক প্রাক্তন সাংসদের সঙ্গে মুকুল রায়ের বৈঠক। ওই সাংসদ রাজ্যসভার সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরে নিজাম প্যালেসের একটি ফ্ল্যাটে থেকে নিজের কর্মকাণ্ড চালাতেন মুকুল। সম্প্রতি তিনি সেই ফ্ল্যাট ছেড়ে কলকাতার অন্যপ্রান্তে নতুন ঠিকানায় চলে গিয়েছেন।
সূত্রের খবর, মুকুল রায়ের নতুন ঠিকানায় গিয়েছিলেন তৃণমূলের এই প্রাক্তন রাজ্যসভার সাংসদ। সেখানেই তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ যে সময় গিয়েছিলেন, সেই সময় মুকুল রায়ের বেশ কয়েকজন অনুগামীও উপস্থিত ছিলেন।
তৃণমূলের এই প্রাক্তন সাংসদ কিছুদিন আগে পর্যন্ত বিজেপি তথা মুকুল রায়ের বিরুদ্ধে নানা বিরুপ মন্তব্যও করেছেন। কিন্তু তাঁকে বর্তমান সময়ে তৃণমূলের সেরকমভাবে দেখা যায় না। এহেন পরিস্থিতিতে, তাঁর মুকুল রায়ের সঙ্গে বৈঠক নিয়ে বিজেপে যোগদানের জল্পনা চরমে উঠেছে। তবে এব্যাপারে কোনও পক্ষের কোনও পরিষ্কার মন্তব্য পাওয়া যায়নি।
মুকুল রায়ের সঙ্গে বৈঠকে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ! বিজেপিতে আসছেন নাকি! চলছে জোর জল্পনা!
RELATED Articles





