কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর যাবেন? কুছ পরোয়া নেহি, কালীপুজোর রাতে চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচী!

রাত পোহালেই কালীপুজো। দুর্গাপুজোর মতোই কলকাতার নানান জায়গায় কালীপুজোর রাতেও মণ্ডপে মণ্ডপে দেখা যাবে থিকথিকে ভিড়। সেই কারণে বাড়ি ফিরতে যাতে কারোর অসুবিধা না হয়, সেই কারণে কালীপুজোর রাতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিলল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন মেট্রো কম চলবে। এদিন ২৯২ টি মেট্রোর বদলে চলবে ১৯৮টি মেট্রো। তবে রাতের দিকে চলবে বিশেষ মেট্রো। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক সময়েই চালু হবে মেট্রো পরিষেবা। তবে রাতে আটটি স্পেশ্যাল মেট্রো চলবে বলে খবর।

কালীপুজোর রাতে অনেকেই দক্ষিণেশ্বর মন্দিরে যান। অতিরিক্ত মেট্রো চললে তারা সুবিধা পাবেন। জানা গিয়েছে রাত ৯ টা ৪০ মিনিটের পর থেকে ১১ টা পর্যন্ত কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দুদিক থেকেই ২০ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে ১০ টা, ১০.২০, ১০.৪০ ও ১১ টায়। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে ৯ টা ৪৮, ১০ টা ০৮, ১০ টা ২৮ ও ১০ টা ৪৮ মিনিটে। তবে শিয়ালদহ থেকে সল্টলেক ও সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা স্বাভাবিকই থাকবে।

বলে রাখি, শুধুমাত্র মেট্রোই নয়, কালীপুজোর দিন অর্থাৎ ৩১ অক্টোবর ও এর পরদিন অর্থাৎ ১ নভেম্বর এই দু’দিন যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলানোর জন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্তও নিয়েছে পূর্ব রেল।  

কী কী স্পেশ্যাল ট্রেন চলবে দু’দিন, দেখে নেওয়া যাক-

শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত সোয়া ১২টায় ডানকুনি পৌঁছবে। ডানকুনি থেকে বৃহস্পতিবার রাত ১২টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। বারাসত থেকে রাত ১টা ১০মিনিটে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছেড়ে রাত আড়াইটেয় রানাঘাট পৌঁছবে। রাত ১১টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত সাড়ে বারোটায় ছেড়ে সোয়া একটায় বারুইপুর পৌঁছবে। এবং বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে রাত ২টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

আরও অন্যান্য খবর