গত বেশ কয়েকদিন ধরেই শহরের নানান অংশে জল জমার ঘটনা চোখে পড়েছে। এর জেরে জল জমচগে নানান পেট্রোল পাম্পগুলিতেও। এই কারণে পরিষেবায় নানান সমস্যা দেখা দিচ্ছে। তেলের সঙ্গে জল মিশে যাওয়ার কারণে অসুবিধায় পড়তে হচ্ছে গ্রাহকদের।
এই কারণে এবার পাম্প মালিকদের কড়া নির্দেশ দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সমস্যা মেটাতে আগামী একমাসের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের ভাষা বুঝতে হচ্ছে সমস্যা, বাঙালি তদন্তকারী এবার সিবিআই-এর দলে
আজ, বুধবার রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে তেল কোম্পানি ও পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। এই বৈঠকে তিনি কড়া নির্দেশ দেন যাতে পেট্রোল পাম্পে কোনওভাবেই জল না জমে আর সেই জল যাতে গ্রাহকদের তেলের সঙ্গে মিশে না যায়। এই কারণে তেল কোম্পানিগুলিকে আগামী একমাসের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে ফিরহাদ হাকিম আরও জানান যে পেট্রোল পাম্পগুলিতে জল জমা যাতে রোখা যায়, এর জন্য একটি সমীক্ষা চালানো হবে। রাজ্যের সব পেট্রোল পাম্পে তেল কোম্পানিগুলি এই সমীক্ষা চালাবে। সংস্থার তরফে খতিয়ে দেখা হবে যে পাম্পগুলি লিকেজ ফ্রি আছে কী না? এই সমীক্ষার শেষে ইথানল মেশানোর যে নিয়ম রয়েছে, তা তেল কোম্পানিগুলি লাগু করতে পারবে।
তবে পেট্রোল পাম্প মালিকদের দাবী, ইথানল মেশানোর ফলে পেট্রোল পাম্পে জল জমছে। অনেক সময়ই সেই হল গ্রাহকদের গাড়িতে চলে যাচ্ছে। আর এর জেরে গ্রাহকদের সঙ্গে সঙ্গে ক্ষতি হচ্ছে পাম্প মালিকদেরও। এই কারণে আগের মাসে পাম্প মালিকরা ধর্মঘট ডাকেন। তবে শেষমেশ ফিরহাদ হাকিমের মধ্যস্থতায় সেই ধর্মঘট তুলে নেওয়া হয়।
আরও পড়ুন- রাস্তার কল থেকে জল নেওয়ার জের, পিটিয়ে খুন করা হল বিজেপি কর্মীকে, কাঠগড়ায় শাসকদল
এদিন বৈঠকে শুধু পাম্প মালিকদেরই নয়, যারা গাড়ি ব্যবহার করেন, তাদেরও সতর্কবার্তা দিয়েছেন পরিবহণ মন্ত্রী। শুধু পাম্পের ক্ষেত্রে নয়, গাড়িতে যাতে জল না জমে এর জন্য তেলের ট্যাঙ্ক মাঝেমধ্যেই পরিস্কারের পরামর্শ দেন ফিরহাদ হাকিম। এরইসঙ্গে তেল দেওয়ার ক্ষেত্রে ফ্লো মিটার ব্যবহারের কথা বলে তিনি। এও জানান যে সকলের মধ্যে যাতে এ নিয়ে সচেতনা বাড়ানো যায়, তাই রাজ্যের সব পেট্রোল পাম্পে পোস্টার লাগানো হবে।






