রাজ্যজুড়ে যেন দুর্নীতি আর দুর্নীতি। নানান দুর্নীতিতে বিদ্ধ শাসক দল তৃণমূল। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে যখন নানান দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সময় ফের এক দুর্নীতির ঘটনা সামনে এল। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় দুর্নীতির অভিযোগ উঠল। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা করা হলে রাজ্যকে তুমুল ভর্ৎসনা করে আদালত।
জানা গিয়েছে, ২০২১ সালে ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের সিরাজুল মণ্ডল-সহ পাঁচ বাসিন্দা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার জনু আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও যোজনার টাকা পান নি তারা। পঞ্চায়েতে বারবার বললেও, পঞ্চায়েতের তরফে তাদের জানানো হয়, তাদের টাকা আসেনি। শেষে পঞ্চায়েত তাদের জানায়, তারা নাকি টাকা পাওয়ার যোগ্য নন।
সেই প্রেক্ষিতেই ২০২৩ সালে এই ঘটনায় ওই পাঁচ বাসিন্দা মামলা করেন কলকাতা হাইকোর্টে। স্বাধীন তদন্তকারী সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই বিষয়েই রিপোর্ট তলব করেছিলেন হাইকোর্টের বিচারপতি রবি কিষাণ কাপুর।
এই মামলার শুনানিতেই রাজ্য রিপোর্ট দিয়ে জানায়, মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে চলে গিয়েছে। একথা শুনে বিচারপতি বলেন, “এটা ইচ্ছাকৃত জালিয়াতি”। তুমুল ভর্ৎসনা করা হয় রাজ্য সরকারকে।
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী তলে তলে বাংলাকে বাংলাদেশ বানাবেন, আর সেই খবর দেখালেই সাংবাদিকদের গ্রেফতার করা হবে’?, সাংবাদিক গ্রেফতারির ঘটনায় মমতাকে তুলোধোনা সুকান্তর
জানা গিয়েছে, এই মামলার অবিলম্বে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিডিও ও পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব করেছেন বিচারপতি।





