তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকট, দলেরই সাত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মানাহানির মামলা ঠুকলেন তৃণমূল বিধায়ক

এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ আরও বেশি প্রকট হল। এবার এই গোষ্ঠীদ্বন্দ গড়াল আদালত পর্যন্ত। তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন দলের সাত পঞ্চায়েত প্রধান। এবার সেই সাত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই আদালতে মানহানির মামলা করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। গতকাল, শনিবার একথা নিজেই সংবাদমাধ্যমে জানান তিনি।

গতকাল শনিবার হুমায়ুন কবির বলেন, “আমার বিরুদ্ধে উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ৭ জন পঞ্চায়েত প্রধান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে তারা। সেই চিঠি আমাকে দেওয়া হচ্ছে না। আমি জানতে চাই, উন্নয়নের কোন কাজে বাধা দিয়েছি আমি”।

আরও পড়ুন- খোয়াই থানায় অভিষেকের অন্য রূপ, অবশেষে তৃণমূলের ১৪ নেতাকে জামিন দিল ত্রিপুরা আদালত

তাঁর আরও দাবী, “আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর উন্নয়নের ২টি বৈঠক হয়েছে। ২টিতেই আমি হাজির ছিলাম। একজন বিধায়ক কী করে পঞ্চায়েতের কাজে বাধা দিতে পারে? আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি ৭ জন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা করেছি”।

এই বিষয়ে অন্যদিকে আবার এক পঞ্চায়েত প্রধান বলেন, “আমরা ওকে ভোটে জিতিয়েছি। আর এখন আমাদেরই ও কোনও গুরুত্ব দিচ্ছে না। কোনও কথা বললে শুনছে না। মানহানির মামলার জবাব আদালতেই দেবো”।

RELATED Articles