“দিদি যেখানে, আমিও সেখানে…” মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভোট প্রচারে ইমন! ‘উন্নয়নের পাঁচালি’ বিতর্ক ভুলে, সরাসরি তৃণমূলের প্রতি আনুগত্য প্রকাশ গায়িকার!

গায়ক ইমন চক্রবর্তী সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ভবানীপুরে তাঁর নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য এবং কটাক্ষের শিকার হয়েছেন ইমন। কয়েক মাস আগেই তিনি “চটিচাটা” মন্তব্যে ট্রোলড হয়ে উঠেছিলেন, যখন তিনি মমতার সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ গান গেয়েছিলেন। সেই সময়েই সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ইমনকে সান্ত্বনা দিয়ে তাঁকে কটাক্ষকারীদের পাত্তা না দেওয়ার পরামর্শ দেন। প্রিয় দিদির কথায় সাড়া দিয়ে গায়ক পুনরায় রাজনৈতিক মহলতে সক্রিয় হয়েছেন।

ইমন যে শুধু মমতার সমর্থক, তা নয়, তিনি একসময় ছাত্র রাজনীতিতেও যুক্ত ছিলেন। এক সময় বাম ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এই গায়ক বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রতি একধরনের আনুগত্য প্রকাশ করেছেন। ভবানীপুরে অনুষ্ঠিত মমতার সভায় গিয়ে তিনি বলেন, “একজন সংগীতশিল্পী হিসেবে এই বাংলার মানুষের কাছ থেকে যে সম্মান পেয়েছি, তা অনস্বীকার্য। আর দিদি যেখানে আমি সেখানে…।” তাঁর এ কথা শুনে উপস্থিত জনতা তাকে উজ্জীবিত করে, এবং মমতার প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করেন।

এছাড়া, ইমন তাঁর গানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সাধুবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো রে’ গানটি গেয়ে শোনান। তিনি বলেন, “এই গান দিদির জন্য, কারণ তিনি একাই এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা সবাই তাঁকে অনুসরণ করি।” মমতার জন্য এই গান গাওয়ার পর ইমন বলেন, “আমি মনে করি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমি শান্তিতে ঘুমাতে পারি।” এই মন্তব্যের পরই আবার তাকে ট্রোল করা শুরু হয়। কেউ কেউ মন্তব্য করেন, “এতদিনে কি চটি চেটে, এখন রবীন্দ্রনাথের গান গাইছেন?” এবং আবার কেউ বলেন, “ইমন তো আসলেই বহুরূপী!”

কিছুদিন আগে ইমন অভিযোগ করেছিলেন যে, তৃণমূল তাঁকে নানা কেন্দ্র থেকে প্রার্থী করার কথা বলে রেখেছিল, তবে তার নাম তালিকায় ছিল না। বিশেষ করে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র নিয়ে চর্চা হয়েছিল যে সেখানে তিনি প্রার্থী হতে পারেন। ১৭ মার্চ ২০২৬ তারিখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হলে সেখানে ইমনের নাম অন্তর্ভুক্ত হয়নি। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছুদিন ধরে আমাকে নানা জায়গায় দাঁড় করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এখন আমি চাই নিজে কিছু করি, আমাকে একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।”

আরও পড়ুনঃ “ভোটের দিন আগে ছিল উৎসবের মতো, এখন যেন যু’দ্ধক্ষেত্র” অভিনেতারাই রাজনীতিতে, কী যোগ্যতা আছে? ভোটের পরিবেশে আমূল পরিবর্তন, ক্ষুব্ধ অভিনেতা খরাজ মুখোপাধ্যায়!

শেষ পর্যন্ত, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বিতা থাকবে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে। এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী প্রদীপ প্রসাদ, সিপিএমের শ্রীজীব বিশ্বাস এবং এসইউসি-র অনুমিতা সাউও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৯ মে, ২০২৬ বুধবার এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

 

View this post on Instagram

 

A post shared by Sayan Das (@sdas11728)

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles