রাজ্যে জোড়া কাউন্সিলর খুনের জেরে গোটা রাজ্যে তুমুল শোরগোল পড়েছে। দুটি ঘটনারই তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা। এই পরিস্থিতিতে এবার এই দুই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর কথায়, “রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ”। তাঁর ইঙ্গিতে তিনি যেন রাজ্য সরকারকেও কাঠগড়ায় তুলেছেন।
গত রবিবার হয় ঘটনার সূত্রপাত। এদিন ঝালদার কংগ্রস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। আর এই একইদিন আবার সন্ধেবেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত।
একই দিনে রাজ্যের দুই কাউন্সিলর খুনের ঘটনা স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। উঠেছে একাধিক প্রশ্ন। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। এই দুটি পৃথক ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই দুই ঘটনা নিয়েই এদিন উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, “রাজ্যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক হিংসা কোনও পরিস্থিতিততেই কাম্য নয়। রাজ্যে এরকম পরিবেশ কখনও আশা করা যায় না। আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাক, সেটাই চাইছি”।
https://twitter.com/jdhankhar1/status/1503977804287066112?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1503977804287066112%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fgovernor-jagdeep-dhankhar-speaks-over-councillors-murder-case%2F
শুধু তাই-ই নয়, আজ, বুধবার কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্যাতনের কাহিনীর প্রেক্ষাপটে তৈরি ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ভূয়সী প্রশংসা করেছেন জগদীপ ধনকড়। টুইটে তিনি লেখেন, “কাশ্মীর ফাইলস দেখার অপেক্ষায় রয়েছি। অনেক সত্য প্রকাশ্যে এসেছে। সুন্দর এই প্রচেষ্টার জন্য সকল প্রশংসা করছেন”।






