নিয়োগ মামলায় নয়া মোড়! এবার আদালতের নজরে ২০১৭ প্রাথমিক টেট, সমস্ত OMR শিট পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা

Justice Amrita Sinha Ordered to Submit all OMR Sheets of 2017 TET: ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়োগ নিয়ে তো মামলা চলছেই। এবার ২০১৭ সালের টেট নিয়েও উঠে এল প্রশ্ন। সেই বছরের টেটের স্নস্ত ওএমআর শিট এবার পেশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ফের কী ঘটতে চলেছে ২০১৭-এর টেট নিয়ে, উঠছে এমনই প্রশ্ন (Justice Amrita Sinha Ordered to Submit all OMR Sheets of 2017 TET)

২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া হয় ২০১৬ সালে। কিছুদিন আগেই গত ১৬ জুলাই সেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করারই নির্দেশ দেন তিনি। আর এবার তিনি নির্দেশ দিলেন ২০১৭ সালের টেট পরীক্ষার সমস্ত ডিজিটাইজড ওএমশিট প্রকাশের (Justice Amrita Sinha Ordered to Submit all OMR Sheets of 2017 TET)

কেন এমন নির্দেশ (Justice Amrita Sinha Ordered to Submit all OMR Sheets of 2017 TET)?

আসলে টিনা মুখোপাধ্যায় নামের এক প্রার্থীর আবেদনেই এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওই প্রার্থী আদালতে জানান, ২০১৭ সালে তিনি টেট দিয়েছিলেন। অকৃতকার্য হয়েছিলেন তিনি। এরপর নিজের ওএমআর শিট দেখতে চান তিনি শিক্ষা পর্ষদের কাছে। কিন্তু অভিযোগ, পর্ষদ তাঁকে তাঁর আসল ওএমশিট না দেখিয়ে ওএমআর শিটের ফটোকপি দেখায়। ওই প্রার্থীর দাবী, সেই ওএমআর শিট তাঁর নয়। এই নিয়ে আদালতে মামলা করেন তিনি।

এদিন এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়, তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই পরীক্ষার ১ বছর পর ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছিল। ডিজিটাইজড কপি রেখে নষ্ট করে ফেলা হয় ওএমআর শিট। যে রেজলিউশনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, সেই রেজলিউশন প্রতিলিপিও আদালতে জমা করা হয়েছে বলে জানায় পর্ষদ।

বলে রাখি, এর আগে প্রাথমিক টেটের মামলার শুনানি হত বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। সেই সময়ই সেই রেজলিউশন প্রতিলিপি জমা দেয় পর্ষদ, এমনটাই দাবী। তবে বর্তমানে এই মামলার শুনানি চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন পর্ষদের কথা শোনার পর বিচারপতি সিনহা নির্দেশ দেন যাতে ২০১৭ সালের টেটের সমস্ত ডিজিটাইজড ওএমশিট পেশ করা হয় আদালতে (Justice Amrita Sinha Ordered to Submit all OMR Sheets of 2017 TET)। আগামী ১৪ আগস্টের মধ্যে তা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।     

RELATED Articles