Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। রাইয়ের কোন বন্ধু এসে একটি গিফট দিয়ে গেছে। আর সেই গিফটে ছিল রাই শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। সেই ছবি দেখে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে অনির্বাণ। রাগের বশে রাইকে ঠেলে দিয়ে চলে যায়। বৌদি রাইকে বোঝায় যে এই মিথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলকে সত্যি জানাতে হবে (Today’s Episode of Mithijhora)।
ধারাবাহিকে (Mithijhora) দেখা গেছে, রাইয়ের শৌর্যের সাথে যে ঘনিষ্ট ছবিগুলি দেখেছে সেই সম্বন্ধে অনির্বাণ তার মাকে জানায়। এইসব জানা মাত্রই অনির্বাণের মা ক্ষিপ্ত স্বরে বলতে থাকে যে আমি জানতাম এমন হবে। এদিকে অনির্বাণের বোন বোঝায় যে ছবিগুলো তো ভুলও হতে পারে, এডিটিংও হতে পারে। এসব শুনে অনির্বাণের মা রেগে যায় বলে, তোমাকে আর কিছু করতে হবে না। বৌদি ও রাই ঠিক করে শৌর্যের কাছে গিয়ে এর উত্তর চাইবে। কারণ যদি কারোর কোন ভালো হয় এতে সেটা একমাত্র শৌর্যের। পরের দিন সকাল বেলায় শৌর্যের বাড়িতে হাজির হয় বউমণি ও রাই। এত সকালে তাদের বাড়িতে রাইকে দেখে অবাক হয়ে যায় সকলে।
ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), শৌর্য ভাবে রাই সেখানে নীলুর ব্যাপারে কথা বলতে গেছে। শৌর্য নীলুর সম্বন্ধে অনেক কথা বলতে থাকে। সুচিস্মিতা রাইকে বলে যে কেন তুমি বারবার একই বিষয়ে কথা বলতে চাইছো। রাই জানিয়ে দেয় সেখানে সে এই বিষয়ে কথা বলতে আসেনি। রাই শৌর্যকে বলে তার সাথে সে আলাদাভাবে কথা বলতে চায়। ডোরা বৌদি আলাদা করে কথা বলা নিয়ে ব্যঙ্গ করতে থাকে। বলে যে সদ্য বিয়ে হয়ে এসেছ এর পরেই আলাদাভাবে কথা বলতে চাইছ (Today’s Episode of Mithijhora)।
উল্লেখ্য, রাই জানায় যে সব কথা সবার সামনে বলা যায় না। রাই বলে তাহলে আমাকে এখানে সবার সামনেই দেখাতে হবে সবকিছু। এদিকে রাইয়ের মায়ের মন মেজাজ ভালো নেই। অনির্বাণের মা কথা বলতে এসেছে রাইয়ের মায়ের সাথে এসে রাইয়ের নামে নানান খারাপ কথা বলে। রাইকে চরিত্রহীন বলে সোহিনী দেবী। এমনকি ছবির কথাও রাইয়ের মাকে জানিয়ে দিয়ে যায়। রাই শৌর্যকে বলতে থাকে কেন করলে আমার সাথে এমনটা, কেন পাঠালে ওই বাজে ছবি। রাই বলে তুমি যেটা করলে সেটা ঠিক করলে না। আমাকে এভাবে চরিত্রহীন বানিয়ে দিলে শৌর্য। রাইয়ের কোন কথাই বুঝতে পারে না শৌর্য ও বাড়ির লোকেরা (Today’s Episode of Mithijhora)।
এবার, বৌদি মুখ খোলে বলে তুমি ফুলশয্যার রাতে এডিট করে বাজে ছবিগুলো পাঠাওনি ওকে। কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না শৌর্য। সুচিস্মিতা সেই ছবিগুলি দেখে ভয় পেয়ে যায় এবং বলে শৌর্য এই কাজ কখনও করতে পারে না। ডোরা বলে কে আমাদের শৌর্যকে ফাঁসাতে চাইছে ! রাই বলে সেটা আমিও জানতে চাই। অনির্বাণের মায়ের মুখ থেকে সবকিছু শুনে রাইয়ের মা বিরক্ত বোধ করে। এদিকে নীলু বলতে থাকে তুমি দিদিকে সবসময় বেশি ভালোবেসে এসেছ (Today’s Episode of Mithijhora)।
প্রসঙ্গত, অনির্বাণের সাথে স্রোত কথা বলতে আসে। অনির্বাণ স্রোতের সাথে কথা বলতে চায় না কারণ স্রোতের বয়স অনেকটাই ছোট। স্রোত বলতে থাকে আমি ভেবেছিলাম তুমি আমার দিদিকে ভালো রাখতে পারবে। আমার দিদির গায়ে কলঙ্কের দাগ ছিটিয়েছো, তা কখনও হতে পারে না। রাই বাড়িতে ফিরতেই রাইয়ের মা ভীষণভাবে রেগে যায়। নীলু ভাবতে থাকে যে তুই ভেবেছিলিস অনির্বাণদার সাথে সুখে সংসার করবি, আর আমি কষ্ট পাবো আমি এটা কখনও হতে দেব না। আদৌ কি নীলুর এই নোংরা চাল ধরতে পারবে রাই? কী হতে চলেছে আগামীতে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora)।





