Breaking : রিখটার স্কেলে ৫.৫ ! তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ বাংলা!

সাতসকালে আচমকা কাঁপন। ঘর-বাড়ির দরজা-জানলা কেঁপে ওঠে, অনেকেই বিছানা থেকে লাফিয়ে ওঠেন। অফিস যাওয়ার প্রস্তুতির সময় আচমকা এই ধাক্কায় আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ—দুই বাংলারই বহু জায়গায় স্পষ্টভাবে অনুভূত হয় ভূমিকম্পের কম্পন।

আজ সকাল ঠিক ১০টা ১০ মিনিট নাগাদ কলকাতায় টানা কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা—প্রায় পুরো শহরই পরিস্থিতি টের পায়। আচমকা কাঁপন টের পেয়ে বহু বাসিন্দা বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

শুধু কলকাতাই নয়, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি—সহ বঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভূমিকম্প টের পাওয়া গেছে। হালকা আতঙ্ক ছড়ালেও বড় ধরনের ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুনঃ Lakshmi Narayan Yog 2025: ১২ বছর পর বিরল শুভযোগ, ৩ রাশির জীবনে আসছে টাকার স্রোত

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে এর উৎপত্তি স্থল চিহ্নিত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫, যা মাঝারি ধাক্কার মধ্যে পড়ে।

এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি খতিয়ে দেখছে রাজ্য প্রশাসন। বিশেষজ্ঞরা নাগরিকদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

RELATED Articles