রাজ্যের সব পুরসভায় ভোটের নির্দেশ কলকাতা হাইকোর্টের! রাজ্য নির্বাচন কমিশনকে দ্রুত কাজ শেষ করার আর্জি

সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। গেরুয়া-সবুজ
শিবিরে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতা।

আর এর মধ্যেই এবার কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশে বেজায় অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল। পুরভোট নিয়ে আজ নির্দেশ দিল আদালত। কলকাতা পুরসভা বাদে রাজ্যের ১১২টি পুরসভায় ভোট করার জন্য প্রস্তুতি দ্রুত সারার নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ বলে জানা যাচ্ছে।

যদিও এই পুরসভার তালিকায় নেই কলকাতা পুরসভা। কারণ কলকাতা পুরসভার প্রশাসক নিয়োগকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই মামলা চলছে শাসক দলের।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে করোনা পরিস্থিতি তারপর বাংলায় বিধানসভা নির্বাচন ইত্যাদি কারণে বারবার পিছিয়েছে পুরভোট। রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে দীর্ঘ দিন ধরে নির্বাচন করার দাবি জানাচ্ছে বিরোধী দলগুলি। কিন্তু সব জায়গাতেই প্রশাসক বসিয়ে কাজ চালিয়ে দিচ্ছে রাজ্যের শাসক দল। পশ্চিমবঙ্গের মোট ১১২টি পুরসভায় এই কায়দাতেই পুরবোর্ড চালানো হচ্ছে। যার ফলে স্বাভাবিক পরিষেবা স্থানীয় পুরসভা এলাকার মানুষ সঠিকভাবে পাচ্ছে না বলেই অভিযোগ।  সেই কারণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। পাশাপাশি শুধু হাওড়া পুরসভার নির্বাচনের দাবি জানিয়ে জেলা সিপিএমের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই মামলাগুলির পরিপ্রেক্ষিতে এবার কড়া অবস্থান নিলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ। আদলতের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে  নির্দেশ দিয়ে জানানো হয়েছে, পুরভোটের যাবতীয় প্রস্তুতিতে কাজ খতিয়ে দেখে তা দ্রুত শেষ করতে হবে। 

RELATED Articles