বিস্ফোরণে কাঁপল দিল্লি! ইজরায়েলি দূাতাবাসের সামনে একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ

২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা দেখেছিল রাজধানী দিল্লি। বর্তমানে দেশের রাজধানীর অবস্থা যে খুব একটা শান্তিপূর্ণ তা বলা চলে না।
সেই ঘটনার রেশ এখন‌ও কাটেনি। আর এর মধ্যেই বিস্ফোরণ ঘটল রাজধানীতে।

প্রাপ্ত খবর অনুযায়ী, এদিন বিকেল পাঁচটা নাগাদ বিস্ফোরণ ঘটেছে ইজরায়েলি দূতাবাসের সামনে। এখনও পর্যন্ত এই হামলায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বিকেল ৫টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আইইডি বিস্ফোরণ বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হাতহতের কোনও খবর নেই।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন রাজধানী দিল্লিতে ‘বিটিং দ্য রিট্রিট’ ছিল। উপস্থিত ছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই বিস্ফোরণে কাঁপল রাজধানী।

জিন্দল হাইসের কাছে ৫ এপিজে আব্দুল কালাম রোডের ইজরায়েলি দূাতাবাসের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয় এই বিস্ফোরণ।

হাইপ্রফাইল এলাকায় এই বিস্ফোরণ নিয়ে প্রশ্ন উঠছে। এলাকায় আরও বোমা রাখা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চলছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্র মারফত জানানো হয়েছে, আইইডিকে প্লাস্টিকের ব্যাগে পুরে ফুটপাতে রেখে দেওয়া হয়েছিল। সেখানেই বিস্ফোরণ ঘটায় ক্ষতিগ্রস্ত হয়েছে চার-পাঁচটি গাড়ির উইন্ডস্ক্রিন।

RELATED Articles