হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, শিলা বৃষ্টির পূর্বাভাস উত্তরে

আবহাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। ভোররাত থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। সপ্তাহের দ্বিতীয় দিন বৃষ্টির পরশেই কাটবে বলে জানিয়েছিল আবহাওয়াবিদরা। তবে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এর মধ্যে আবার ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ু, নদিয়া, মুর্শিদাবাদ সহ দুই ২৪ পরগণায়। অন্যদিকে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


প্রসঙ্গত, আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল যে সপ্তাহের প্রথম তিনদিন বৃষ্টি হবে। সেই মতোই চলছে বৃষ্টি। কয়েকদিন ধরে গরমে কষ্ট পাওয়ার পর বৃষ্টি হওয়ায় স্বস্তিতে শহরবাসী। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। একদিকে উত্তরের হাওয়া অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের গরম বায়ুর মিলনে পঞ্জীভূত হচ্ছে মেঘ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর