মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সম্বর্ধনার ব্যাবস্থা করে সুনাম অর্জন করল বসিরহাটের, হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েত।
সপ্তাহের প্রথম দিন সোমবার ছিলো মাধ্যমিকের গণিত পরীক্ষা। জানা যায় স্থানীয় তিনটি হাই স্কুলের সেন্টার পরেছে এই ভেবিয়া হাই স্কুলে । আর এদিন হাসনাবাদের ভেবিয়া হাইস্কুলে পরীক্ষা দিতে আসে প্রায় ছয় শতাধিক ছাত্র ছাত্রী। সেই সব ছাত্র-ছাত্রীদের জন্য ভেবিয়া পঞ্চায়েত প্রধান ওলিউল মন্ডলের তত্ত্বাবধানে পরীক্ষার শুরুতে স্কুলে ঢুকতেই ছিলো উষ্ণ সম্বর্ধনার ব্যবস্থাপনা। একই সাথে অভিভাবক দের বিশ্রামঘরের আয়োজন চোখে পড়ে সাধারণ মানুষের। এদিন এই ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি তথা ভেবিয়া হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এস্কেন্দার গাজী। এদিন ছয় শতাধিক ছাত্র- ছাত্রীদের হাতে পেন, জলের বোতল, ও টিফিনের প্যাকেট দিয়ে ছাত্র-ছাত্রীদের শুভ কামনা জানান ভেবিয়া পঞ্চায়েত প্রধান ওলিউল মণ্ডল।





