‘আগে চোর বলতাম, এখন থেকে গাঁ’জা’খো’র বলব’, লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দুকে বেলাগাম আক্রমণ কুণালের

দুই দলের দুই নেতার মধ্যে দ্বন্দ্বের অন্ত নেই। সবসময়ই একে অপরকে শানিয়েই মন্তব্য করেন তারা। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেওয়ার পাত্র নন। এবার ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

যাদবপুর থেকেই লোকসভা নির্বাচনে জয়ের ডাক দিল তৃণমূল। গতকাল, রবিবার যাদবপুরের সুকান্ত সেতু মোড় থেকে গড়িয়া পর্যন্ত মিছিল করে শাসক দল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহারের অভিযোগ থেকে রাজ্যকে বঞ্চনা, নানান ইস্যু নিয়ে এদিন মিছিলে সুর চড়ান ঘাসফুল শিবিরের নেতারা। এদিন এই মিছিলে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার ও নানান তৃণমূল নেতা-কর্মীরা।

কী বললেন এদিন কুণাল?    

এদিন শুভেন্দু অধিকারী নিয়ে সুর চড়িয়ে কুণাল বলেন, “আগে শুভেন্দুকে চোর বলতাম। গাঁ’জা-সহ বিজেপি নেতা গ্রেফতার হওয়ার পর গাঁ’জা’খো’র বলব! বিজেপি ছবি দেখিয়ে প্রচার করে, এবার আমরাও ছবি দেখাচ্ছি। পুলিশকে অনুরোধ করব খতিয়ে দেখুন”।

কুণালের কথায়, “তৃণমূলে কোনও দ্বন্দ্ব নেই, নবীন-প্রবীণ নেই। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়”। কুণালের আত্মবিশ্বাস, লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটই জিতবে।

এদিন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, “তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত চলছে। একের পর এক ইস্যুতে মিথ্যা প্রচার চলছে। এই কারণে প্রতিবাদে নেমেছি আমরা”। এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তও। এদিনের মিছিল থেকে ‘বিজেপি চোর’, ‘শুভেন্দু চোর, নরেন্দ্র মোদী-অমিত শাহ হটাও’ বলে স্লোগান ওঠে।   

RELATED Articles