নতুন বছরে প্রথমবার রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্যদেব। একমাস অন্তর রাশি বদল করেন তিনি। এই সময় সূর্যগোচর হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশি বদলায়। এই রাশি পরিবর্তনের ফলে নানান রাশির উপর নানান প্রভাব পড়ে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বর্তমানে সূর্য ধনুরাশিতে অবস্থান করছে। ১৫ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন সূর্য প্রবেশ করবে মকর রাশিতে। মকর রাশির অধিপতি হল শনিদেব। শনির রাশিতে সূর্যের প্রবেশের ফলে অনেক রাশির ভাগ্যই চমকাবে। আবার বেশ কিছু রাশির জন্য এই সময়টি খুব মারাত্মক হবে। কিছু কিছু রাশিকে খুব সাবধানে চলতে হবে এই সময়।
দেখে নেওয়া যাক, সে রাশিগুলি কী কী-
কর্কট রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় এই রাশির জাতক-জাতিকারা কাজের দিকে খুব মনযোগী হবেন। তবে এই সময় স্ত্রীর সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে। কোনও কাজ করার আগে নিজেকে বোঝান, ধৈর্য ধরুন। স্ত্রীর সঙ্গে অহংকার নিয়ে কোনও কথা বলবেন না। স্বাস্থ্যের প্রতি নজর দিন এই সময়।
মিথুন রাশি
সূর্যের এই যাত্রা অশুভ প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় বেশ কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে। এর ফলে বিশাল ক্ষতি হতে পারে আপনার। ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভ করবেন। তবে এই সময় আর্থিক ক্ষতি এড়াতে বাজেটের খেয়াল রাখুন। খরচ নিয়ন্ত্রণ করুন।
তুলা রাশি
এই সময় কোনও কিছুতেই সন্তুষ্ট হবেন না এই রাশির জাতক-জাতিকারা। জীবনে অলসতা বাড়বে এই সময়। এই সময় নিজের ইচ্ছাকে দমন করতে হতে পারে। সাবধানে কাজ করুন। নিজের সিদ্ধান্ত নিজেই নিন এই রাশির জাতক-জাতিকারা।
কন্যা রাশি
সূর্যের গমন অশুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। ব্যবসা ও চাকরিতে কোনও লাভ হবে না এই সময়। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের পারিবারিক জীবনে বিশৃঙ্খল দেখা দিতে পারে। সন্তানদের স্বাস্থ্যের জন্য আরও অর্থ ব্যয় করতে হতে পারে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।






