দুই চিকিৎসক ও লকেটের পর এবার তৃণমূল সাংসদ! আর জি কর কাণ্ডে মুখ খুলতেই সুখেন্দুশেখর রায়কে তলব লালবাজারের, কিন্তু কেন?

একের পর এক তলব লালবাজারের। এর আগে চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে আর জি কর কাণ্ডে তলব করেছিল লালবাজার। আর এবার তলব করা হল তৃণমূল সাংসদকে। জানা গিয়েছে, সুখেন্দুশেখর রায়কে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। আজ, রবিবার সন্ধ্যের মধ্যেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।  আর জি কর কাণ্ডে মুখ খোলার কারণেই এই তলব?

আর জি কর কাণ্ড নিয়ে সিবিআইকে এক আর্জি জানিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। পুলিশ কমিশনার ও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবী তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সুখেন্দুশেখর রায় লেখেন, “কারা আত্মহত্যার কথা রটিয়েছিল? কেন ৩ দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে যাওয়া হল? কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। পুলিশ কমিশনার, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। তাহলেই জানা যাবে কীভাবে তাঁরা এতটা প্রভাবশালী, কাদের আশ্রয়ে এই কর্মকাণ্ড”।

সূত্রের খবর, লালবাজার তরফে জানানো হয়েছে, আর জি কর কাণ্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়েছেন তৃণমূল সাংসদ। সেই কারণেই তাঁকে তলব। পুলিশের মতে, আর জি করের ঘটনার তিনদিন বাদে স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছিল, সেই তথ্য ভুল। ঘটনার দিনই স্নিফার ডগ নিয়ে গিয়েছিল পুলিশ। এই ভুল তথ্য দেওয়ার কারণেই তলব করা হয়েছে সুখেন্দুশেখর রায়কে, এমনটাই খবর।  

বলে রাখি, শুধুমাত্র তৃণমূল সাংসদই নন, লালবাজারে তলব করা হয়েছে চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও। তাদের বিরুদ্ধে নির্যাতিতা নাম প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ করা আবার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও লালবাজার তলব করেছে বলে খবর। তাঁর বিরুদ্ধেও মৃতা তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ করা হয়েছে। আজ, বিকেল ৩টের সময় তাঁকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবার, আর জি করে ভাঙচুর কাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যোপাধ্যায়-সহ এসএফআই ও ডিওয়াইএফআই-এর ৭ জন নেতা-নেত্রীকে তলব করেছে পুলিশ। বুধবার রাতে আর জি কর মেডিক্য়াল কলেজের বাইরে ব্য়ারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে বৃহস্পতিবার ভাঙচুরের যাবতীয় দায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং বিজেপির ওপর চাপানোর চেষ্টা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

RELATED Articles