‘আমাদেরও কিছু লোক আছে…’, কয়লা-গরু পাচারে টাকা খায় তৃণমূল? স্বীকার করে নিলেন মমতা?

Mamata Banerjee commented on smuggling: বিরোধীরা এতদিন বারবার তৃণমূলের দিকে আঙুল তুলেছেন গরু, কয়লা পাচার নিয়ে। তৃণমূলের অনেক নেতাকেই এই অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অনেকেই আবার জেলবন্দি এই মুহূর্তে। এবার এই পাচার নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee commented on smuggling)। তৃণমূল নেতারা জড়িত এই পাচারে? কী বললেন মুখ্যমন্ত্রী?

গতকাল, সোমবার নবান্নে পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এও বৈঠকে নানান বিষয় নিয়ে চেয়ারম্যানদের বেশ ধমক দেন তিনি। যে কথাগুলো এতদিন বিরোধীদের মুখে শোনা যেত, সেগুলোই এদিন শোনা গেল মমতার মুখে। গরু, কয়লা পাচার থেকে শুরু করে, তোলাবাজি সব বিষয় নিয়েই এদিন ধমক দিলেন মমতা (Mamata Banerjee commented on smuggling)।   

এদিন মমতা বলেন, “গরুর টাকা, কয়লার টাকা সবথেকে বেশি খায় বিজেপি। বালি পাথরের টাকাও খায়। টাকা যায় পুলিশের মাধ্যমে। ওভারলোডিং ট্রাক থেকে মোটা টাকা যায়। সেটাও পুলিশের মাধ্যমেই” (Mamata Banerjee commented on smuggling)

তাঁর কথায়, “আমাদেরও কিছু লোক আছে। ওরা ইডি-সিবিআই কে ভয় পায়। সব টাকা তোলার মাস্টার হয়ে গিয়েছে। আমি টাকা তোলার মাস্টার চাই না। জনসেবক চাই। যারা পারবেন, তারা টিকিট পাবেন, না পারলে বের করে দেব। কারও কথা শুনব না, সে যত বড় নেতা-নেত্রী হোক। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য” (Mamata Banerjee commented on smuggling)

এদিনের এই বৈঠকে জমি জবরদখল করা নিয়েও ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “যদি দেখি কোথাও জবরদখল হচ্ছে, যখন হচ্ছে, তখন কেন অ্যাকশন নিচ্ছি না?… কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্ট গ্রুপ এগুলো করছে, টাকার বিনিময়ে”। এদিনের এই বৈঠকে এলাকা ধরে ধরে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee commented on smuggling)। কখনও হাওড়া, কখনও সল্টলেক, যেখানে যেখানে গাফিলতির অভিযোগ রয়েছে, এদিন কাউকে রেয়াত করেন নি মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “উনি তো নিজেই স্বীকার করে নিলেন, তাঁর দল টাকা তোলে। যাঁরা টাকা তোলে, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি কী পদক্ষেপ করলেন? যারা টাকা তুলছে, কিন্তু সেটা পৌঁছে দিচ্ছে না, তাই কি মুখ্যমন্ত্রীর রাগ হচ্ছে? আর যারা টাকা তুলছে, সেটা যদি তিনি জানেন, তাহলে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন? উনি তো পুলিশমন্ত্রী”।

RELATED Articles