বাড়ির উঠোন থেকেই নিখোঁজ ফুটফুটে শিশু, হন্যে হয়ে চলছে তল্লাশি, বড় গ্যাংয়ের হদিশ পেতে তৎপর পুলিশ, সামলে রাখুন আপনার বাচ্চাকেও!

Missing Child: শিশু নিখোঁজের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হুগলি ভদ্রেশ্বরে। ভদ্রেশ্বরের ২১ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায় একটি ফুটফুটে শিশু নিখোঁজ হয়ে যায় (Missing Child)। নিখোঁজ শিশুর নাম আরাধ্যা রাম। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে নিখোঁজ শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু হয়েছে। এলাকার ঝোপঝাড় জঙ্গলের পাশাপাশি জলাশয়েও তল্লাশি চালানো হয়। সাহেব বাগান এলাকায় শিশুটির মামার বাড়ি। বিউটিশিয়ান কোর্স করার জন্য বাপের বাড়িতে ছিলেন শিশুটির মা মনীষা রাম। মায়ের সঙ্গে শিশুটিও ছিল। মঙ্গলবার বাড়ির কাছেই ছিল শিশুটি কিন্তু হঠাৎ তারপরেই আর খোঁজ নেই (Missing Child)

এই ঘটনায় শিশুটি নিখোঁজ পোস্টার করা হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও শিশুটির নিখোঁজ বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ‌ সেই বিজ্ঞাপনে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যে সাড়ে ছটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না শিশুটিকে। শিশুটির বাড়ি ভদ্রেশ্বর সাহেব বাগানে। বয়স এক বছর নয় মাস। ‌বাড়ির উঠোন থেকেই খেলা করতে করতে উধাও হয়ে যায় শিশুটি (Missing Child)। শিশুটিকে খুঁজে পেলে 7439832732 / 7029986759 নম্বরে জানানোর আবেদন করা হয়েছে।

জানা গিয়েছে, একটি বিশাল বড় গ্যাং ঘুরছে বাচ্চাদেরকে চুরি করার জন্য। গত কয়েকদিন ধরে কয়েকশত বাচ্চা চুরির ঘটনা ঘটেছে হুগলি, কলকাতা সংলগ্ন নানান জায়গায়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্যোজাত থেকে ১২-১৩ বছরের বাচ্চাকে সামলে রাখুন। সতর্ক থাকুন, বাচ্চাদের ভীষণ আগলে রাখুন। এমনকি বহু স্কুলের ছাত্রীরা নিখোঁজ হয়েছে বেশ কয়েকদিনে। বেলঘড়িয়া, সোদপুর, আগরপাড়া এমন বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হচ্ছে শিশুরা (Missing Child)। বেশ কয়েকদিন ধরে এমন ঘটনায় তৎপর হয়েছে পুলিশ প্রশাসন।

মেয়ে নিখোঁজ হয়ে যাওয়াতে মনীষা রাম বলেন, “আমার মেয়ে পাশের বাড়ির মেয়েটার সঙ্গে খেলে। ৫টা নাগাদ আমার মেয়েকে নিয়ে গিয়েছিল। আবার বাড়িও দিয়ে যায়। আমি মেয়েকে খাইয়ে, জামা ও জুতো পরিয়ে দিই। এরপর মেয়ে আবার পাশের বাড়ির দিকে যায়। আমি আর বেশি খেয়াল করিনি। ভেবেছি পাশের বাড়ির মেয়েটার কাছেই গিয়েছে। পরে ৮টা-সাড়ে ৮টা নাগাদ যখন জিজ্ঞাসা করলাম, তখন বলল ওখানে যায়নি। তারপর খোঁজাখুঁজি শুরু করি” (Missing Child)

নিখোঁজ শিশুর বাবা বিকি রাম বলেন, “শাশুড়ি ফোন করে বললেন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না (Missing Child)। আমরা খোঁজাখুঁজি শুরু করি। পুলিশের কাছেও গিয়েছি। কেউ তুলে নিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। পুলিশ জিজ্ঞাসা করছে কারও উপরে সন্দেহ রয়েছে কি না। পুলিশ সিসিটিভি ফুটেজও দেখছে। আমি চাই আমার মেয়ে ফিরে আসুক”। গোটা ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।

RELATED Articles