‘গুলি-বোমার মাস্টারমাইন্ড, জনগণের টাকা চুরি করা শওকত মোল্লা এখনও জেলের বাইরে কেন’, ভোট আবহে ভাঙড়ে পোস্টার তৃণমূল নেতার বিরুদ্ধে

Posters against Saokat Molla: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনী আবহে নানান জায়গা থেকেই যদিও উঠে আসছে নানান অশান্তির খবর। এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়ল ভাঙড়ে। তাতে শওকত মোল্লাকে বোমা-গুলির মাস্টারমাইন্ড বলে দেগে দেওয়া হয়েছে (Posters against Saokat Molla)। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনাকে ঘিরে বেশ শোরগোল পড়েছে।

আজ, শনিবার সন্ধ্যেয় শ্যামনগর বাজারে একটি জনসভা রয়েছে শওকত মোল্লার। এর আগে সকাল থেকেই পোলেরহাট ২ এলাকায় এই পোস্টার দেখা গিয়েছে (Posters against Saokat Molla)। এই এলাকা মূলত জমি কমিটির এলাকা বলেই পরিচিত। আবার এই এলাকায় আইএসএফও বেশ শক্তিশালী। ফলে শওকতের বিরুদ্ধে এই পোস্টার লাগানোর নেপথ্যে জমি কমিটি রয়েছে বাকি আইএসএফ, তা এখনও জানা যায় নি। তা নিয়ে চলছে তদন্ত।

কী লেখা রয়েছে ওই পোস্টারে (Posters against Saokat Molla)?

সাদা কাগজের কোনওটাতে লেখা (Posters against Saokat Molla) রয়েছে, “ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল। সেই খুনের দায়ে আরাবুল জেলে, শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও”।

আবার কোনওটাতে লেখা (Posters against Saokat Molla), “মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমা, গুলির মাস্টারমাইন্ড শওকত মোল্লার এই ভাঙড়ে ঠাঁই নাই”। এই পোস্টারে আরও লেখা হয়েছে, “সুগত বসু, কবীর সুমন, মিমি চক্রবর্তী সাংসদ হয়ে ভাঙড়ে কি কাজ করেছেন সায়নী ঘোষ, শওকত মোল্লা জবাব দাও”। অন্য একটি পোষ্টারে লেখা, “জনগণের প্রকল্পের টাকা চুরি করে নেতা-মন্ত্রীরা জেলে কেন? কয়লা কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লা জবাব দাও”।

‘গুলি-বোমার মাস্টারমাইন্ড, জনগণের টাকা চুরি করা শওকত মোল্লা এখনও জেলের বাইরে কেন’, ভোট আবহে ভাঙড়ে পোস্টার তৃণমূল নেতার বিরুদ্ধে
Posters against Saokat Molla

এই পোস্টার প্রসঙ্গে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, “শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে দল ভাঙানোর চেষ্টা করে যাচ্ছে। আজকের পোলেরহাট এলাকার সাধারণ মানুষের উদ্যোগে বাস্তব প্রতিফলন হল এই পোষ্টার” (Posters against Saokat Molla)।  

তবে শওকত মোল্লা নিজে এই পোস্টার নিয়ে বেশ ক্ষুব্ধ। জমি কমিটিকে নিশানা করে তৃণমূল বিধায়ক বলেন, “জমি কমিটি থেকে ওদের লোকজন আমাদের দলে যোগ দিচ্ছে, সেই কারণে ওদের গায়ে জ্বালা ধরেছে। তাই এসব করছে” (Posters against Saokat Molla)

RELATED Articles