ফলাফল প্রকাশের আগেই কোচবিহারে বিজয় মিছিল, ‘নিশীথই জিতবে’, আত্মবিশ্বাস বিজেপির, জয়ের উল্লাস তৃণমূলের গলাতেও, উঠল ইভিএম লুটের চেষ্টার অভিযোগও

Victory Procession of TMC-BJP: গতকাল, ১৯ এপ্রিল ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ছিল ভোট। এদিন ভোটপর্ব শেষে সন্ধ্যেতেই কোচবিহারে দেখা গেল বিজয় মিছিল (Victory Procession of TMC-BJP)। তৃণমূল-বিজেপিকে দেখা গেল নিজেদের মতো করে উল্লাসে মাততে।

লোকসভা ভোটের ফলাফল রয়েছে ৪ জুন। সবেমাত্র প্রথম দফার ভোট হয়েছে। কিন্তু ফলাফল প্রকাশের আগেই যেন কোচবিহারের তৃণমূল ও বিজেপি নিজেদের মতো করে ফলাফল প্রকাশ করে আনন্দ উৎসবে মেতে উঠল (Victory Procession of TMC-BJP)। একদিকে বিজেপির দাবী, কোচবিহারে নিশীথ প্রামাণিকই জিতবে। আর অন্যদিকে আবার তৃণমূলও নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী। আর এদের এমন কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব ভোটাররা।

জয়ের বিষয়ে বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক বিরাজ বসুর দাবী, “গতবারের থেকেও বেশি ভোটের ব্যবধানে নিশীথ প্রামাণিক জিতবেন। গরমকে উপেক্ষা করে মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এই ভোট আমাদেরই অনুকুলে যাবে, তাই এই মিছিল, মিষ্টিমুখের আয়োজন” (Victory Procession of TMC-BJP)

আবার অন্যদিকে কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বললেন, “এসব পাগলামো। ৪ তারিখ মুখ লুকোবে। মানুষের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে (Victory Procession of TMC-BJP)। সারাদিন ভোটের যে ট্রেন্ড, বুথ থেকে আসা রিপোর্ট সবই বুঝিয়ে দিচ্ছে কী হতে চলেছে”।

তবে জয়ের উল্লাসের (Victory Procession of TMC-BJP) মধ্যেও শোনা গেল এক অভিযোগ। প্রথম দফার ভোট শেষের পর কোচবিহারের শীতলকুচির নাককাটি এলাকায় ইভিএম লুটের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বোমাবাজির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। গতকাল রাতে পুলিশ চারটি তাজা বোমা উদ্ধার করে ঘটনাস্থল থেকে। আর এমনিও শীতলকুচি থেকে এদিন দিনভর কোনও না কোনও বিক্ষিপ্ত অশান্তির কথা শোনা গিয়েছেই। অশান্তির আরেক নাম জেন শীতলকুচি।

গতকাল, শুক্রবার সন্ধ্যেয় ভোট শেষের পর নির্বাচন কমিশন যদিও জানায়, উত্তরবঙ্গে মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে। এদিন তীব্র গরম উপেক্ষা করেও ভোটকেন্দ্রমুখী হয়েছেন ভোটাররা (Victory Procession of TMC-BJP)। পরিসংখ্যান অনুযায়ী, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে গড়ে ভোটের হার ৭৭ শতাংশ।  

RELATED Articles