Sourav Ganguly will not start factory in Shalbani: শালবনিতে ইস্পাত কারখানা গড়ে তুলবেন তিনি, এমনটাই ঘোষণা করেছিলেন গত বছর। সেই আশায় কর্মসংস্থানের স্বপ্ন দেখতে শুরু করেছিল সেখানকার মানুষ। কিন্তু এক লহমায় সব স্বপ্ন ভেঙে চুরমার। সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, শালবনিতে তিনি ইস্পাত কারখানা করছেন না (Sourav Ganguly will not start factory in Shalbani)।
গত বছর সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ দিনের স্পেন সফরে গিয়েছিলেন। বিদেশ থেকে বিনিয়োগ টানাই ছিল তাঁর লক্ষ্য। মাদ্রিদে শিল্প সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে তাঁর সফরসঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই শিল্প সম্মেলন থেকেই সৌরভ ঘোষণা করেছিলেন শালবনিতে ইস্পাত কারখানা করবেন তিনি (Sourav Ganguly will not start factory in Shalbani)।
তাঁর এই ঘোষণা নিয়ে যদিও বেশ সমালোচনা শুরু হয়েছিল। বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, বাংলায় শিল্প হবে, এর জন্য বিদেশের মাটি থেকে ঘোষণা কেন করতে হবে। যদিও সেসবে বিশেষ গুরুত্ব দেন নি সৌরভ। তাঁর কথা ছিল, তিনি একজন স্বাধীন ব্যক্তি, তিনি যেখান থেকে ইচ্ছা, তাঁর শিল্পের জন্য ঘোষণা করতেই পারেন।
কিন্তু সেই ঘোষণার দীর্ঘদিন কেটে গেলেও শালবনিতে ইস্পাত কারখানা নিয়ে কোনও উদ্যোগ দেখা যাচ্ছিল না। এই নিয়ে বিরোধীরা খোঁচা দিতেও শুরু করেন। শালবনির মানুষ শিল্পের জন্য আশায় বুক বাঁধছিলেন। কিন্তু তাদের সেই আশা ভঙ্গ হল। সৌরভ জানালেন, শালবনিতে তিনি কারখানা করবেন না (Sourav Ganguly will not start factory in Shalbani)। এর আগেও শালবনিতে জিন্দল গোষ্ঠী ইস্পাত শিল্প গড়ে তোলার কথা বলেছিলেন। কিন্তু সেই শিল্পও বাস্তবায়িত হয়নি। আর এবারও হল না।
কেন শালবনিতে ইস্পাত কারখানা করছেন না সৌরভ (Sourav Ganguly will not start factory in Shalbani)?
সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শালবনিতে নাকি জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। এই নিয়ে সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করেন। সেখানেই বের হয় সমাধান সূত্র। ঠিক হয় শালবনিতে হবেনা কারখানা (Sourav Ganguly will not start factory in Shalbani)।
তবে শালবনিতে না হলেও ইস্পাত কারখানা হবে গড়বেতায়, গতকাল, রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় এমনটাই জানালেন (Sourav Ganguly will not start factory in Shalbani)। শালবনিতে জমি পাওয়া নিয়ে সমস্যা দেখা দেওয়ায় এবার গড়বেতাতেই ইস্পাত কারখানা করবেন সৌরভ, এমনটাই জানা গেল। আগামী তিন-চার মাসের মধ্যে কারখানার রূপরেখা নিয়ে আভাস মিলবে বলে জানালেন তিনি।





