Jamai Sasthi Episode is coming to Star Jalsha: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি ধারাবাহিকের। গীতা কীভাবে সংসারের দায়িত্বের পাশাপাশি নিজের কাজ সামলায় সেটা তুলে ধরা হবে সেটা নিয়েই গল্প। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। এখনও চলছে জোর কদমে। স্টার জলসার এই ধারাবাহিককে কেন্দ্র করে এবার জামাইষষ্ঠী পর্ব আসতে চলেছে। তার জন্য চলছে তোড়জোর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জামাইষষ্ঠী পর্বে শুটিং। গীতা এলএলবি ধারাবাহিকে নায়কের চরিত্রটিতে অভিনয় করেছেন নতুন একজন অভিনেতা। এই অভিনেতার নাম কুণাল শীল। তিনি একেবারেই নতুন এই বাংলা ইন্ডাস্ট্রিতে। তবে তার এই সুন্দর চেহারা এবং উজ্জ্বল মুখ দর্শকদের মুগ্ধ করেছেন। ধারাবাহিকে গীতা এবং স্বস্তিকের চরিত্র বেশ নজর কেড়েছে।
স্টার জলসায় জমজমাট জামাইষষ্ঠী পর্ব (Jamai Sasthi Episode is coming to Star Jalsha)
জামাইষষ্ঠী স্পেশাল পর্ব নিয়ে পর্দার স্বস্তিক বলছেন, “আমরা খুব আনন্দ খুশিতে কাজটা করছি। কি কি হচ্ছে তার জন্য চোখ রাখতে হবে এই অনুষ্ঠানে। এতদিন যে মেয়েটার পেছনে গীতা গীতা করে ঘুরছিলাম দেখা যাচ্ছে আমি জামাই ষষ্ঠী করছি। এটা নিয়ে আমি খুব খুশি।”
জামাইষষ্ঠীতে জামাইদের এক্সপেক্টেশন সব সময় তুঙ্গে থাকে। এই অনুষ্ঠানে জলসা পরিবারের সকল জামাইরা একত্রিত হয়েছেন। জলসা (Star Jalsha) যেকোনো অনুষ্ঠানে একত্রিত হতে পেরে অভিনেতা অভিনেত্রীরা ভীষণ খুশি। জলসা পরিবারের জামাইষষ্ঠীতে নানান রকম প্ল্যানিং করেছে শাশুড়িরা। খাওয়া-দাওয়া, মজা, আড্ডা-গানে মেতে উঠবে জামাইষষ্ঠী পর্ব। এই অনুষ্ঠানে জামাই ও শাশুড়িদের কম্পিটিশন আছে বলেও জানা গিয়েছে। জমজমাট হতে চলেছে জামাইষষ্ঠী স্পেশাল পর্ব। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। শাশুড়ি দেন নাচের অনুষ্ঠান আছে এই জামাইষষ্ঠী স্পেশাল পর্বে।
View this post on Instagram
উল্লেখ্য, স্টার জলসা চ্যানেল (Star Jalsha) টিআরপি তালিকায় উপরের দিকে জায়গা করে নিতেই সিরিয়ালগুলোকে প্রমোট করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এবার আসতে চলেছে জামাইষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে নতুনভাবে তুলে ধরেছিল চ্যানেল কর্তৃপক্ষ। ১০ মার্চ সম্প্রচারিত হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। সেই অ্যাওয়ার্ড শোয়ের এবারের থিম ছিল বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ি। অ্যাওয়ার্ড শো-য়ে কার বিয়ে হবে এই নিয়ে চর্চা তুঙ্গে ছিল। দর্শকদের মনেও কৌতুহল ছিল প্রচুর।
প্রথমে জানা গিয়েছিল, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে কাঞ্চন মল্লিকের বিয়ে দেখানো হবে। সেই নিয়ে দর্শকদের মধ্যে নানারকম প্রতিক্রিয়াও দেখা গেছিল। তবে উৎসাহ ছিল তুঙ্গে। তবে শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করে চ্যানেল কর্তৃপক্ষ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিয়ে হয় এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর। বিয়ে হয় ‘বধূয়া’ ধারাবাহিকের নায়ক নায়িকার। বিয়ে হয় আবির ও পেখমের। স্টার জলসার নতুন সিরিয়াল ‘বধূয়া’কে প্রমোট করতেই স্টার জলসার এই উদ্যোগ নিয়েছিল।
আরও পড়ুনঃ ‘শারীরিক গঠন সুন্দর না হলে, নৃত্যশিল্পী হওয়া যায় না’, নৃত্যশিল্পী হওয়ার বর্ণনা দিতেই কটাক্ষের মুখে মালবিকা সেন
পয়লা বৈশাখের পর সামার হুল্লোর নিয়ে নতুন অনুষ্ঠান এসেছিল স্টার জলসায়। এই অনুষ্ঠানও একটি সিরিয়ালকে কেন্দ্র করেই হয়েছে। টিআরপি ধরে রাখতে কি এই সিদ্ধান্ত চ্যানেলের (Star Jalsha)? টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিতেই এই সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল। স্টার জলসা চ্যানেল নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে তাদের সিরিয়াল গুলিকে প্রমোট করছে দর্শকদের সামনে। তাতে বাড়তে পারে টিআরপি রেট। সেই আশাতে বুক বাঁধছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ। এবার জামাইষষ্ঠীর স্পেশাল পর্ব অনুষ্ঠান আকারে আনতে চলেছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ।





