টানাপোড়েনের ইতি‌! বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিল স্যাট

দীর্ঘ টানাপোড়েনের পর এবার ফের একবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA) বা মহার্ঘ ভাতা মেটাতে সময়সীমা বেঁধে দিল রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাট (SAT)। রাজ্যকে অবগত করা হয়েছে আগামী ১৬ ডিসেম্বরের (16th December) মধ্যেই মেটাতে হবে উল্লিখিত বকেয়া ডিএ। আসন্ন ভোটের আবহে যা নিয়ে কার্যত অস্বস্তিতেই পড়েছে রাজ্য সরকার (West Bengal)।

বিগত বেশ কিছু বছর যাবৎই বকেয়া ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে টানাপোড়েন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে রাজ্য সরকারের। ২০১৯ সালের জুলাই মাসেও স্যাট এক বছরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয়। কিন্তু রাজ্য সরকার রিভিউ পিটিশন করলে তা খারিজ হয়ে যায় গত জুলাইয়ে। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে ২০১৯-এর রায়ই বহাল রাখে স্যাট।

কিন্তু আশ্চর্যজনক ভাবে স্যাটের নির্দেশের অবহেলা করে পশ্চিমবঙ্গ সরকার। আর এই কারণে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয় রাজ্য। আর সেই মামলার‌ই ভার্চুয়াল শুনানি ছিল আজ অর্থাৎ বুধবার। নিজেদের রায়ে স্যাট নির্দেশ দেয় আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই মেটাতে হবে বকেয়া ডিএ।

কিন্তু রাজ্য সরকার এত সহজে ডিএ দেবে বলে মানতে নারাজ কর্মচারী সংগঠনগুলি। তাদের ধারণা, স্যাটের এই রায়ের প্রেক্ষিতে ফের আদালতে যাওয়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের।
তবে বসে নেই কর্মী সংগঠনগুলিও (employees organisation)। রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাটের এই ডিএ-নির্দেশের প্রেক্ষিতে রাজ্য কী কৌশল নেয় তা দেখার পর পাল্টা আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

RELATED Articles

Leave a Comment