রাজস্থান ম্যাচে ধোনির মানসিকতা নিয়ে সমালোচনা করলেন গৌতম গম্ভীর

গতকাল আইপিএল-এর ম্যাচে ২১৭ রান তাড়া করতে গিয়ে শেষের দিকের ওভারগুলিতে শুধুমাত্র স্ট্রাইক রোটেট করে যাচ্ছিলেন ধোনি। কেবল শেষ ওভারে তিনটি ছয় মারলেও ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে অজস্র। এবার ধোনির এমন মানসিকতাকে নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীর।

শেষ ওভারে টম কারানকে মারা ধোনির তিনটি ছয়ের বিষয়ে গম্ভীর বলেন, “হ্যাঁ, আপনি ধোনির শেষ ওভারের বিষয়ে কথা বলতে পারেন, তবে সত্যি বলতে কী এই রানগুলি কোনও কাজে আসেনি। তা ছিল কেবল ব্যক্তিগত রান। আপনি তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে কোনও ক্ষতি নেই, তবে অন্তত সামনে থেকে নেতৃত্ব দিন এবং দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন।”

পাশাপাশি কঠিন সময়ে দলের স্বার্থে উপরের দিকে ব্যাটিং করতে না আসা নিয়েও প্রশ্ন তুলেছেন গম্ভীর। তিনি বলেন, ““সত্যি কথা বলতে আমি অবাক হয়েছি। এমএস ধোনি সাত নম্বরে ব্যাট করতে এসেছেন? ঋতুরাজ গায়কোয়াড় এবং স্যাম করণকে উপরে পাঠানোর কোনও মানে নেই। আপনাকে সামনে থাকা উচিত এবং আপনি যা করেছেন তাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলা হয় না। সাত নম্বরে ব্যাটিং করতে গিয়ে আপনি যখন এত বড় লক্ষ্য তাড়া করেছেন সেই খেলা শেষ হয়ে যায়, ফাফ দ্যু প্লেসিস একা যোদ্ধার মতো লড়াই করেছিলেন।”

RELATED Articles

Leave a Comment