পুলিশের গাড়িতে ওঠার সময় পড়ে যান, মাটিতে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়লেন সুকান্ত মজুমদার, নিয়ে যাওয়া হল হাসপাতালে

সন্দেশখালির ঘটনায় প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। গতকাল, মঙ্গলবার রাতে টানা বসিরহাট এসপি অফিসের সামনে অবস্থান করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ, বুধবার সন্দেশখালি যাওয়ার পথে ফের পুলিশের সঙ্গে বাঁধে খণ্ডযুদ্ধ। এসবের মাঝেই অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তাঁকে।       

সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্দেশখালির প্রবেশ পথে ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফলে বিরোধীদের সেখানে প্রবেশে পড়েছে বাধা। কথাই ছিল যে আজ, বুধবার সন্দেশখালি যাবেন সুকান্ত মজুমদার। সেই অনুযায়ীই, টাকিতে ইছামতীর তীরে সরস্বতী পুজো করে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন তিনি।

এদিন সন্দেশখালি যাওয়ার পথেই বাধা পান বিজেপি নেতা। সেই সময় বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। বচসার মাঝেই সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতির। ধ্বস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। এরই মধ্যে পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত মজুমদার। আর তখনই ঘটে বিপত্তি।

পুলিশের গাড়ির বনেটে বসে পড়েছিলেন সুকান্ত মজুমদার। তারই পড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অচৈতন্য হয়ে পড়েন বিজেপি নেতা। তাঁর চোখেমুখে জল দেওয়া হয়। জল খাওয়ানোর চেষ্টা করা হয় তাঁকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া তোড়জোড় শুরু হয়। বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।    

প্রসঙ্গত, আজ, বুধবার সকাল থেকেই টাকি থেকে সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। সেখানে ১৪৪ ধারা বজায় থাকায় তাদের জেরে দেওয়া হবে না বলে জানায় পুলিশ। বিজেপি নেতাদের সঙ্গে শুরু হয় বচসা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার।       

RELATED Articles