খাস কলকাতায় ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। নিজের দাদা ও দাদার বন্ধুর কাছেই যৌ’ন হেনস্থা হল এক নাবালিকা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায়। সেখানকার বাসিন্দা ওই নির্যাতিতা নাবালিকা। সম্প্রতি পুলিশে এক বিস্ফোরক অভিযোগ করে ওই নাবালিকা। সে জানায়, নিজের দাদার হাতেই যৌ’ন হেনস্থার শিকার হয়েছে সে। এমনকি, পরবর্তীতে দাদার এক বন্ধুও যৌ’ন নিগ্রহ করে তাঁকে। দু’জনের বিরুদ্ধেই পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
এই ঘটনায় তদন্ত শুরু হয়। দুই অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ। একজনের নাম জিৎ কুণ্ডু, বয়স ১৯ বছর। সরশুনা থানা এলাকার জাভেদ ঘোষ রোডের বাসিন্দা সে। আর অন্যজন হল উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। সে নির্যাতিতার দাদা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী করা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে।
প্রসঙ্গত, এমন ঘটনা এই প্রথম না। এর আগেও নিজের পরিবারের সদস্যদের হাতেই যৌ’ন হেনস্থার শিকার হতে হয়েছে নাবালিকাকে, এমন ঘটনার কথা শোনা গিয়েছে। অনেকেই পরিবারের কারণে এই বিষয়ে মুখ খুলতে সাহস পান নি।






