‘তৃণমূল ৪০ লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে, ২০১৯-তে লক্ষ্মীর ভাণ্ডার ছিল না…’, চব্বিশে বঙ্গে বিজেপির ফলাফল নিয়ে ব্যাখ্যা শুভেন্দুর

Suvendu Adhikari accused TMC for rigging: উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির দারুণ উত্থান দেখেছিল বাংলা। ১৮টি আসন ছিল পদ্ম শিবিরের ঝুলিতে। কিন্তু চব্বিশে সেই হিসেব উল্টে গিয়েছে। বিজেপি বঙ্গে ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিলেও ১২ আসনেই আটকেছে গেরুয়া শিবিরের রথ। উনিশের জেতা আসনও হারিয়েছে বিজেপি। বঙ্গে পদ্ম শিবিরের এমন ফলাফলের কারণ ব্যাখ্যা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari accused TMC for rigging)

শুভেন্দুর দাবী, এবারের লোকসভা নির্বাচনে বাংলায় ৪০ লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল। কারণের ব্যাখ্যা করে তিনি বলেন, “শুধু ডায়মন্ড হারবারে ১০ লক্ষ ছাপ্পা মারা হয়েছে। ঘাটালের কেশপুরে ১ লক্ষ ৩০ হাজার ছাপ্পা ভোট মারা হয়েছে। আমরা যা পেয়েছি গণদেবতা ও জনতা-জনার্দনের আশীর্বাদ। ওদেরটা পুরোপুরি ছাপ্পা” (Suvendu Adhikari accused TMC for rigging)

২০১৯ সালের সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফারাক বোঝাতে গিয়ে শুভেন্দু বলেন, “যারা এখন কথা বলছেন। পোস্ট করছেন। বড় বড় জ্ঞান দিচ্ছেন। তাঁরা মনে হয় অতীতটা জানেন না। ২০০৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৯টি আসন থেকে ১টি আসন হয়ে গিয়েছিল। সেদিনের থেকে তো আজ বিজেপির অবস্থা অনেক ভাল। ২০১৯ সালে আই প্যাকও ছিল না। লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না। এনআরসি-সিএএ-র নামে মুসলিমদের ভয় দেখানোও ছিল না। পুলিশ এরকমভাবে দাঁত-নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি” (Suvendu Adhikari accused TMC for rigging)

লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলা ভোট যে তৃণমূল পেয়েছে, তা স্বীকার করেছে বিরোধী দলের নানান নেতারাও। আবার মুসলিম ভোট ব্যাঙ্কও রয়েছে তৃণমূলের দখলে। শুভেন্দু এই নিয়ে বলেন, “৩০ শতাংশ ভোটার (সংখ্যালঘু ভোট) তো আমাদের ভোট দেননি। ওঁরা তো ইমাম সাহেবদের কথায় ভোট দিয়েছেন” (Suvendu Adhikari accused TMC for rigging)

তবে এদিন শুভেন্দু এও মনে করিয়ে দিয়েছেন যে বাংলায় বিজেপি ভোট শতাংশ কিছুটা বাড়িয়েছে। শাসক দল তৃণমূলকে তিনি খোঁচা দিয়ে এও বলেন, “দম্ভ আর অহংকার দেখিয়ে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, এটা দীর্ঘস্থায়ী হবে না কখনই”।

তাঁর সংযোজন, “এ লড়াই থামার লড়াই নয়। লড়াই আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছে বিজেপি। ৩৯ শতাংশ ভোট এসেছে। বিজেপির ভোট বেড়েছে। নিশ্চিতভাবে আমরা সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম ৪২ শতাংশ ভোট পাব। আমরা খুশি হতাম যদি ১২ উল্টে ২১ হয়ে যেত” (Suvendu Adhikari accused TMC for rigging)

RELATED Articles