উত্তরবঙ্গে চলছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে গরমের দাপট, বেড়েই চলেছে তাপমাত্রা, তাপপ্রবাহের সতর্কতা জারি, বৃষ্টির আভাস আপাতত নেই

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। ঝড়বৃষ্টির (Rain) পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখনই বর্ষা আসার তেমন কোন সম্ভাবনা জানাচ্ছে না আবহাওয়া দফতর। প্রতিনিয়ত তাপমাত্রার পারদ বাড়তে থাকছে। গরম অনুভূত হচ্ছে‌ দিনরাত সর্বত্র। পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। গরমের দাপট বেড়েছে, বৃষ্টির দেখা নেই। ‌

তাপপ্রবাহের জেরে পুরুলিয়ায় জারি হয়েছে হলুদ সর্তকতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে।‌ বসা আসার আগে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে দক্ষিণের জেলাগুলিতে। এখনই কোন স্বস্তির খবর শোনাতে পারে নি আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে তিন থেকে চার ডিগ্রি করে। এদিকে বৃষ্টির (Rain) দেখা নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের জেরে হলুদ সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম‌ জেলায় অতিরিক্ত তাপমাত্রা দরুন জারি করা হয়েছে হলুদ সর্তকতা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain) হচ্ছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংসহ অন্যান্য জেলাগুলিতে। বৃষ্টির সাথে বইবে দমকা হাওয়া। ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বলতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও হচ্ছে না বৃষ্টি (Rain)। তাপমাত্রার পারদ বাড়তে থাকছে ক্রমশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। এখনই স্বস্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গের মানুষ।

RELATED Articles