‘খুনির সঙ্গে মিটিং করছেন…’, থানায় ঢুকে পুলিশকে হুমকি শুভেন্দুর, আইসি-কে সাসপেন্ডের দাবী বিরোধী দলনেতার

Suvendu Adhikari threatened police in Nandigram: ভোটের ঠিক দু’দিন আগে নন্দীগ্রামে ছড়াল উত্তেজনা। মহিলা বিজেপি কর্মীর খুনের ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুমকি দিতে শোনা গেল গেল (Suvendu Adhikari threatened police in Nandigram)। আইসি-কে সাসপেন্ডের দাবীও তুললেন তিনি।

বলে রাখি, গতকাল, বুধবার মাঝরাতে উত্তপ্ত হয় নন্দীগ্রাম (Nandigram)। এদিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রাতে পাহারায় ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় সশস্ত্র বাইক বাহিনী এসে হামলা চালায় তাদের উপর। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় মহিলা বিজেপি কর্মী রথিবালা আড়ির। তৃণমূলের বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগ।

আগামী ২৫ মে অর্থাৎ শনিবার ভোট রয়েছে নন্দীগ্রামে (Nandigram)। এর দু’দিন আগে এমন এক ঘটনায় পরিস্থিতি উত্তাল। বিজেপি কর্মীর খুনের প্রতিবাদে এদিন থানা ঘেরাও করেন বিজেপি কর্মী-সমর্থকরা। টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে প্রতিবাদ করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নামে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবার নন্দীগ্রামে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari threatened police in Nandigram)

এদিন নন্দীগ্রাম থানায় গিয়ে ধমক দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “যারা খুন করেছে, আমাদের মাকে খুন করেছে, আপনারা খুনিদের সঙ্গে এক্ষুণি মিটিং করেছেন। খুনিদের সঙ্গে আপনার আইসি মিটিং করছেন। এফআইআর নম্বর দিন আগে। তারপর যাব” (Suvendu Adhikari threatened police in Nandigram)। থানায় আবেদনপত্র লিখে আসেন তিনি।

এরপর থানা থেকে বেরিয়ে শুভেন্দুকে (Suvendu Adhikari) বলতে শোনা যায়, “তৃণমূলের গুন্ডাদের পিটিয়ে সোজা করব। ১১টাকে ঘরছাড়া করেছি। বাকিগুলিকেও ঘরছাড়া করব। আমাকে চেনে না” (Suvendu Adhikari threatened police in Nandigram)। জানা গিয়েছে, বিজেপি কর্মীর খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে তৃণমূল অঞ্চল সভাপতি দেবকুমার রায়কে আটক করা হয়েছে।

এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের দাবী, নন্দীগ্রামে (Nandigram) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কমিশন যাতে এই ঘটনায় হস্তক্ষেপ করে, তেমনই আবেদন জানানো হয়েছে। অন্যদিকে আবার এই ঘটনায় তৃণমূলের কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়রা দাবী করেছেন, ভোটের আগে নন্দীগ্রামকে অশান্ত করার জন্য ছক কষেছে বিজেপি। গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুন হয়েছে বলে দাবী শাসক দলের। 

RELATED Articles